সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সন্তানদের অবশ্যই কোরআন হাদিসের সঠিক শিক্ষা দান করতে হবে। যে সন্তান কোরআন শিক্ষার মাধ্যমে আল্লাহতালাকে ভয় করে নবী করীম সাঃ এর পথ অনুসরণ করবে সে সন্তান কখনো মাদক গ্রহণ করবে না এবং সমাজ ও পরিবারে অস্থিরতা সৃষ্টি করবে না। ২৬ অক্টোবর দিবাগত রাতে মহাদেবপুর উপজেলার ঐতিহাসিক ডাকবাংলা মাঠে আদ দা'ওয়াহ ইল্লাহ ইল্লাহ এর উদ্যোগে ৩য় বার্ষিক ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর- বদলগাছি এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা উল্লেখিত কথাগুলি বলেন। "প্রতিটি মসজিদ হোক, দিন শিক্ষার প্রথম পাঠশালা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহাদেবপুর টেকনিক্যাল এ্যন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোবারক আলী এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদিসের ব্যাখ্যা করে ইসলাম ধর্মের সঠিক পথে দেশ পরিচালনা করার জন্য বক্তব্য রাখেন আল জামিয়া আহ আস সালাফিয়াহ বাংলাদেশের মহাপরিচালক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। প্রধান অতিথি আফসোস করে আরো বলেন সবচাইতে খারাপ লাগে তখন, যখন আলেমগণ ইসলাম ধর্ম নিয়ে নিজেরা নিজেরা দ্বিমত পোষণ করে কোরআন এবং সুন্নাহর আলাদা ব্যাখ্যা করে সাধারণ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। আমরা সাধারণরা তখন আলেমদের বিষয়ে হতাশ হই। আমি আশা করব আলেমরগন কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা না করে সঠিক ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত মুক্ত করবেন।
উল্লেখ্য যে, ইসলামী মহা সম্মেলন উল্লিখিত মাঠে আসর নামাজেরপর থেকে শুরু হয় রাত্রি বারোটা পর্যন্ত অব্যাহত থাকে।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

মতামত