দৈনিক সমাবেশ
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ক্যান্সার চিকিৎসায় দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

গবেষণাকে কেবল প্রমোশনের মাধ্যম না ভেবে নীতিনির্ধারণের হাতিয়ার করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে জাতীয় হ্যাকাথনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

গবেষণাকে কেবল প্রমোশনের মাধ্যম না ভেবে নীতিনির্ধারণের হাতিয়ার করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গবেষণাকে কেবল প্রমোশনের মাধ্যম না ভেবে নীতিনির্ধারণের হাতিয়ার করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গবেষণাকে কেবল পরীক্ষার ডিগ্রি কিংবা প্রমোশনের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে দেশের স্বাস্থ্য খাতের নীতি ও কর্মসূচি পরিবর্তনে মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। তিনি বলেন, গবেষণার আসল সার্থকতা তখনই আসে, যখন এর ফলাফল সাধারণ মানুষের জীবন বদলায় এবং জাতীয় নীতিমালায় পরিবর্তন আনে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজে ২২ সপ্তাহব্যাপী গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

সোসাইটি অব মেডিসিন এবং ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও সাব-স্পেশালিটি বিভাগের সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের প্রতিদিন বিপুল সংখ্যক রোগীর সেবা দিতে হয়, যা অত্যন্ত ক্লান্তিকর। তবে প্রতিকূল পরিবেশের মধ্যেও ক্লিনিক্যাল অভিজ্ঞতার আলোকে সঠিক গবেষণা ডিজাইন করতে পারলে তা যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। 

তিনি নিজের দীর্ঘ গবেষক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, অতীতে অন্ধত্ব দূরীকরণ এবং সেরিব্রাল পলসি আক্রান্ত শিশুদের নিয়ে পরিচালিত কমিউনিভিত্তিক গবেষণার মাধ্যমে জাতীয় পর্যায়ে কীভাবে পলিসি লেভেলে পরিবর্তন আনা হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবনে আলো ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

গবেষকদের উদ্দেশ্যে ড. এম. এ. মুহিত আরও বলেন, “শুধু বড় স্যাম্পল সাইজ বা অজস্র ভেরিয়েবল নিলেই ভালো গবেষণা হয় না। গবেষণার মূল প্রশ্ন এবং তা সমাধানের সুনির্দিষ্ট উপায় খুঁজে বের করতে হবে। গবেষণালব্ধ প্রমাণ বা এভিডেন্স নিয়ে নীতিনির্ধারক ও সরকারের সাথে কাজ করলে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ এবং সেবার মান বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব।”

অনুষ্ঠানে চিকিৎসকদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা পুনর্গঠন এবং জনস্বাস্থ্য উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই ডায়াবেটিস, হাইপারটেনশন, ভাইরাল হেপাটাইটিস ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে স্থানীয় প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত গবেষণার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা মাজহারুল শাহীন। আরো বক্তব্য দেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সোসাইটি অফ মেডিসিনের আহবায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গবেষণাকে কেবল প্রমোশনের মাধ্যম না ভেবে নীতিনির্ধারণের হাতিয়ার করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গবেষণাকে কেবল প্রমোশনের মাধ্যম না ভেবে নীতিনির্ধারণের হাতিয়ার করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

গবেষণাকে কেবল পরীক্ষার ডিগ্রি কিংবা প্রমোশনের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে দেশের স্বাস্থ্য খাতের নীতি ও কর্মসূচি পরিবর্তনে মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। তিনি বলেন, গবেষণার আসল সার্থকতা তখনই আসে, যখন এর ফলাফল সাধারণ মানুষের জীবন বদলায় এবং জাতীয় নীতিমালায় পরিবর্তন আনে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজে ২২ সপ্তাহব্যাপী গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

সোসাইটি অব মেডিসিন এবং ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও সাব-স্পেশালিটি বিভাগের সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের প্রতিদিন বিপুল সংখ্যক রোগীর সেবা দিতে হয়, যা অত্যন্ত ক্লান্তিকর। তবে প্রতিকূল পরিবেশের মধ্যেও ক্লিনিক্যাল অভিজ্ঞতার আলোকে সঠিক গবেষণা ডিজাইন করতে পারলে তা যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। 

তিনি নিজের দীর্ঘ গবেষক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে জানান, অতীতে অন্ধত্ব দূরীকরণ এবং সেরিব্রাল পলসি আক্রান্ত শিশুদের নিয়ে পরিচালিত কমিউনিভিত্তিক গবেষণার মাধ্যমে জাতীয় পর্যায়ে কীভাবে পলিসি লেভেলে পরিবর্তন আনা হয়েছে এবং হাজার হাজার শিশুর জীবনে আলো ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

গবেষকদের উদ্দেশ্যে ড. এম. এ. মুহিত আরও বলেন, “শুধু বড় স্যাম্পল সাইজ বা অজস্র ভেরিয়েবল নিলেই ভালো গবেষণা হয় না। গবেষণার মূল প্রশ্ন এবং তা সমাধানের সুনির্দিষ্ট উপায় খুঁজে বের করতে হবে। গবেষণালব্ধ প্রমাণ বা এভিডেন্স নিয়ে নীতিনির্ধারক ও সরকারের সাথে কাজ করলে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ এবং সেবার মান বহুগুণ বাড়িয়ে দেওয়া সম্ভব।”

অনুষ্ঠানে চিকিৎসকদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা পুনর্গঠন এবং জনস্বাস্থ্য উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই ডায়াবেটিস, হাইপারটেনশন, ভাইরাল হেপাটাইটিস ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে স্থানীয় প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত গবেষণার বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা মাজহারুল শাহীন। আরো বক্তব্য দেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সোসাইটি অফ মেডিসিনের আহবায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ