বিএনপি ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার ভাষ্য, অতীতে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, ইতিহাসে তাদের স্থান হয়েছে আস্তাকুঁড়ে। তারেক রহমানকে ঠিক করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে সরে যাবেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ঢাকা থেকে রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘তিনি (তারেক রহমান) কি হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে যাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন, সে সিদ্ধান্ত তাকে নিতে হবে। এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকে বাছাই করে নিতে হবে।’
লংমার্চের পথে গতকাল রাত থেকে ১১ দলীয় ঐক্যের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগও করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সিটি করপোরেশনও এ কাজে যুক্ত হয়েছে। তার দাবি, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে লংমার্চের গণজোয়ার ঠেকানো সম্ভব হবে না।
এ সময় নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার জনগণের অধিকার হরণে যেসব আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করেছে, বর্তমান সরকারও সেগুলো ব্যবহার শুরু করেছে।
তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ঐতিহাসিক লংমার্চ সফল করার পর এবার ঢাকা থেকে রংপুরের সেই ঐতিহাসিক লংমার্চ শুরু করা হচ্ছে। ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে ৮ দফা দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী সমাবেশে সমাপনী বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম এবং দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত