বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কারখানাগুলো শিগগিরই চালু করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শ্রমিকদের দাবি পূরণ করা হয়েছে এবং মজুরি বোর্ড গঠনের পর শ্রমিক নেতারাও সন্তুষ্ট হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আশা করছি, বন্ধ কারখানাগুলো খুব দ্রুত খুলে দেওয়া সম্ভব হবে। কিছু দুষ্কৃতকারী হামলা চালানোর চেষ্টা করতে পারে। তবে শ্রমিকদের যেসব দাবি-দাওয়া ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকেরা এতে সন্তুষ্ট হয়েছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গার্মেন্টস ও নিট খাতের প্রায় সব শ্রমিক নেতা এবং বিকেএমইএ-সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে গতকাল আলোচনা হয়েছে। মালিকপক্ষের সঙ্গেও কথা হয়েছে। আলোচনায় সংশ্লিষ্ট সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি জানান, ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ড ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। ওই বোর্ডেই শ্রমিকদের সঙ্গে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের স্বার্থ ও জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে সহায়ক ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকারও বোর্ডকে আহ্বান জানিয়েছে। এ বিষয়ে আলোচনা সেখানেই হবে। তবে এখন নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ডিসেম্বর মাসে ছিল কি না এবং গোয়েন্দা তৎপরতায় কোনো ঘাটতি ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্য ও হীন স্বার্থ চরিতার্থ করতে অতীতের ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

মতামত