দৈনিক সমাবেশ
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন -- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

মিরপুরে ফের সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

মিরপুরে ফের সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৬ সদস্য বিশিষ্ট মজুরি বোর্ড ঘোষণা; শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন

ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ওয়াসাকে সতর্ক করলেন -- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ওয়াসাকে সতর্ক করলেন -- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন -- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন -- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

মানিকগঞ্জে নিম্নআয়ের মানুষের জন্য সরকারি ভর্তুকিমূল্যে চাল ও আটা বিক্রির ওএমএস (ওপেন মার্কেট সেল) ট্রাকসেল কার্যক্রম চালু  এবং ৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম  এমপি।

আজ (১ নভেম্বর) বিকেলে খাদ্যমন্ত্রী আফরোজা খানম মানিকগঞ্জ সদর পৌরসভায় ওএমএস ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন। নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা পৌঁছে দিতে মানিকগঞ্জ শহরের পাঁচটি নির্ধারিত পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে শহরের নিম্নআয়ের মানুষ সহজে সরকারি ভর্তুকিমূল্যে চাল ও আটা কেনার সুযোগ পাবেন।

এরপর খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বেতিলা-মিতরা ধলেশ্বরী ব্রিজ ভায়া মকিমপুর জিপিএস অ্যান্ড জে কে হাইস্কুল সড়কের ৩.৪ কিলোমিটার অংশ। এ সড়ক নির্মাণে ব্যয় হবে ৫ কোটি ২৫ লাখ টাকা। পুবাইল ইউনিয়ন পরিষদ থেকে সৈয়দপুর ফেরিঘাট পর্যন্ত ১.৪ কিলোমিটার সড়ক। এ সড়কের উন্নয়নে ব্যয় হবে ২ কোটি টাকা।

বেংরই ইসমাইলের বাড়ি থেকে মাকাই ঘোষবাড়ি পর্যন্ত ১.৪৫ কিলোমিটার সড়ক। এ সড়কের উন্নয়নে ব্যয় হবে ১ কোটি ৮৬ লাখ টাকা।

তিনটি সড়কের উন্নয়নকাজে সর্বমোট ৯ কোটি ১১ লাখ টাকা ব্যয় হবে। এসব সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সড়কের উন্নয়নকাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে খাদ্যমন্ত্রী বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। তাই প্রতিটি উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখতে হবে। কাজগুলো যথাযথভাবে হচ্ছে কি না, তা এলাকার সর্বস্তরের জনগণকে সচেতনভাবে বুঝে নিতে হবে। কোথাও কাজের মান নিয়ে অসংগতি বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। উন্নয়নকাজ শুধু সম্পন্ন করলেই হবে না, তা যেন টেকসই ও জনস্বার্থসংশ্লিষ্ট হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভর্তুকিমূল্যে চাল ও আটা বিক্রির ওএমএস কার্যক্রম এবং সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিচ্ছে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়নকাজের গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ এসব কার্যক্রমের সুফল ভোগ করতে পারেন।

এর আগে সকালে ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। পরে তিনি বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং যুব উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উদ্যোগ ও উৎপাদিত পণ্য সম্পর্কে খোঁজখবর নেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব। জীবনের গুরুত্বপূর্ণ সময়কে অবহেলায় নষ্ট না করে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার যুবসমাজের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে। যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ঋণ ও অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে তরুণদের নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিকে ইতিবাচক ও সৃজনশীল কাজে ব্যবহার করতে হবে। অসৎ উপায়ে সাময়িক সাফল্যের পরিবর্তে সততা, ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি সাফল্য অর্জনের চেষ্টা করতে হবে। মানিকগঞ্জের তরুণদের মেধা, প্রতিভা ও উদ্ভাবনী উদ্যোগ জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও সিভিল সার্জন ডা. আইভি। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, মানিকগঞ্জের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।

এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন -- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন -- খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ