দৈনিক সমাবেশ
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে : নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগ দলীয়করণ, সরকারি চাকরির নিয়োগে দুর্নীতি ও বাণিজ্যের প্রতিবাদে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে নাগরিক সভা করেছে শরীয়তপুর জেলা জাতীয় নাগরিক পার্টি। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, 'আমরা লক্ষ্য করছি বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সে সম্ভাবনা নষ্ট হয়েছে। ক্ষমতায় বসে বিএনপি সরকার পুনরায় দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, সিন্ডিকেট সবকিছুই ফিরিয়ে এনেছে।'

নাহিদ ইসলাম বলেন, 'আওয়ামী লীগের সাথে নির্বাচনের আগে হাত মিলিয়েছিল বিএনপি। তারা একটা সমঝোতার মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে। এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে এখন নিজেদের কাজে ব্যবহার করছে। ফলে আমরা দেখতেছি যে চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে। যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে বিএনপি অনেক দূরে সরে গেছে।'

সিন্ডিকেট ও দ্রব্যমূল্য নিয়ে নাহিদ ইসলাম বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। ১২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১৮০০ টাকা করেছে। সেই দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। একটা সিলিন্ডার ২৬০০ টাকা হয়ে গেছে। সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে, আর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিএনপি। 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই শরীয়তপুর বার নির্বাচন করে ফেলা হয়েছে। কাউকে নমিনেশন তুলতে দেওয়া হয়নি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেটা হতে দেব না। আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, আপনারা যারা দেশপ্রেমিক ব্যক্তি রয়েছেন, যারা এলাকার উন্নয়ন করতে চান, মানুষের কাজ করতে চান, আপনারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিন। স্বৈরাচার, চাঁদাবাজ, সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করুন। আমরা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাই। যারা রাতের ভোট করেছে তাদের পরিণতি মনে রাখতে হবে। 

সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব। এছাড়া হাজি শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোঃ হোসাইন, শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন, সদস্যসচিব সবুজ তালুকদারসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে : নাহিদ ইসলাম
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ