দৈনিক সমাবেশ
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

শিক্ষকদের মেধা, শ্রম ও সততার মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এসময় তিনি নবনিযুক্ত শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ জীবন গঠনের মূল ভিত্তি। আর শিক্ষক সেই ভিত্তি গড়ার প্রধান কারিগর। কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মতো মহৎ পেশায় যুক্ত হওয়া গৌরবের বিষয়। জেলা প্রশাসক বলেন, নবনিযুক্ত শিক্ষকদের মেধা, শ্রম ও সততার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁরা প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখবেন এবং কর্মস্থলে মেধা ও নিষ্ঠার পরিচয় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি শিক্ষকদের পেশাগত জীবনের নতুন পথচলা সুন্দর, সফল ও গৌরবময় হোক—এ কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. রহমাতুল্লাহ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন। এসময় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় মোট ১৯০ জন সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছেন। তাঁদের দুই ধাপে বিকেল ৩টা ও ৪টায় পদায়নপত্র দেওয়া হয়। উপজেলাভিত্তিক পদায়ন পাওয়া শিক্ষকদের মধ্যে শ্যামনগরে ৫২ জন, আশাশুনিতে ৫১ জন, কালীগঞ্জে ২৯ জন, সাতক্ষীরা সদরে ২৩ জন, দেবহাটায় ১৪ জন, তালায় ১৩ জন এবং কলারোয়ায় ৮ জন রয়েছেন। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শিক্ষকদের মেধা, শ্রম ও সততার মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শিক্ষকদের মেধা, শ্রম ও সততার মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত ১৯০ জন সহকারী শিক্ষকের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে পদায়নপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এসময় তিনি নবনিযুক্ত শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর ভবিষ্যৎ জীবন গঠনের মূল ভিত্তি। আর শিক্ষক সেই ভিত্তি গড়ার প্রধান কারিগর। কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মতো মহৎ পেশায় যুক্ত হওয়া গৌরবের বিষয়। জেলা প্রশাসক বলেন, নবনিযুক্ত শিক্ষকদের মেধা, শ্রম ও সততার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে বলে তিনি বিশ্বাস করেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁরা প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখবেন এবং কর্মস্থলে মেধা ও নিষ্ঠার পরিচয় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি শিক্ষকদের পেশাগত জীবনের নতুন পথচলা সুন্দর, সফল ও গৌরবময় হোক—এ কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. রহমাতুল্লাহ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন। এসময় জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় মোট ১৯০ জন সহকারী শিক্ষক নিয়োগ পেয়েছেন। তাঁদের দুই ধাপে বিকেল ৩টা ও ৪টায় পদায়নপত্র দেওয়া হয়। উপজেলাভিত্তিক পদায়ন পাওয়া শিক্ষকদের মধ্যে শ্যামনগরে ৫২ জন, আশাশুনিতে ৫১ জন, কালীগঞ্জে ২৯ জন, সাতক্ষীরা সদরে ২৩ জন, দেবহাটায় ১৪ জন, তালায় ১৩ জন এবং কলারোয়ায় ৮ জন রয়েছেন। 

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ