দৈনিক সমাবেশ
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শৈলকুপায় ছিনতাইয়ের চেষ্টা কালে ২ নারী সদস্য কে আটক করে পুলিশে সোপর্দ করল জনতা

শৈলকুপা বাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে  দুই নারী সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা ইসহাক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে শৈলকুপা বাজারের পূবালী ব্যাংকে টাকা উত্তোলন করতে আসেন। ব্যাংক থেকে  তিনি এক লাখ টাকা উত্তোলন করে  পুরাতন সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে ছিনতাইকারী চক্রের চার মহিলা  সদস্য তাঁকে ঘিরে ধরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বৃদ্ধ ইসহাকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাই  চক্রের দুই সদস্য  কে জনতা আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।  পরে জনতা দুই নারী সদস্যকে পুলিশের হাতে তুলে দেয়।

আটক দুই নারীর একজনের বাড়ি উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী এলাকায় এবং অপরজনের বাড়ি উমেদপুর ইউনিয়নের গাড়াগঞ্জ এলাকায় বলে জানা গেছে। ( নাম পরিচয়৭ গোপন রাখা হয়েছে) 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, জনতার হাতে আটক দুই নারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শৈলকুপায় ছিনতাইয়ের চেষ্টা কালে ২ নারী সদস্য কে আটক করে পুলিশে সোপর্দ করল জনতা
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শৈলকুপায় ছিনতাইয়ের চেষ্টা কালে ২ নারী সদস্য কে আটক করে পুলিশে সোপর্দ করল জনতা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

শৈলকুপা বাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে  দুই নারী সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা ইসহাক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে শৈলকুপা বাজারের পূবালী ব্যাংকে টাকা উত্তোলন করতে আসেন। ব্যাংক থেকে  তিনি এক লাখ টাকা উত্তোলন করে  পুরাতন সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে ছিনতাইকারী চক্রের চার মহিলা  সদস্য তাঁকে ঘিরে ধরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বৃদ্ধ ইসহাকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাই  চক্রের দুই সদস্য  কে জনতা আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।  পরে জনতা দুই নারী সদস্যকে পুলিশের হাতে তুলে দেয়।

আটক দুই নারীর একজনের বাড়ি উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী এলাকায় এবং অপরজনের বাড়ি উমেদপুর ইউনিয়নের গাড়াগঞ্জ এলাকায় বলে জানা গেছে। ( নাম পরিচয়৭ গোপন রাখা হয়েছে) 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, জনতার হাতে আটক দুই নারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ