ঢাকার যানজট কমাতে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সময় প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা শহরের মেগা প্রজেক্টের কারণে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজট নিরসনে সমন্বয়ের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বাসস্ট্যান্ডগুলো স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। বাসগুলোর গ্যাপ টাইমে কোথায় রাখা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে এবং এর উন্নয়ন কার্যক্রম এগিয়েছে।
তিনি জানান, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড নিয়েও কাজ চলছে। বাসস্ট্যান্ডগুলো শহরের বাইরে সরিয়ে নেওয়ার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এসব জায়গা অধিগ্রহণ ও উন্নয়ন করা হবে। পরিকল্পনাগুলো এখন চূড়ান্ত করা হচ্ছে, তবে সেগুলো দৃশ্যমান হতে কিছুটা সময় লাগবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমেদ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন অপতৎপরতা চালায়, যা দৃশ্যমান হয়েছে। ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে কখনো কখনো মিছিল করে ভিডিও করার ঘটনাও তারা দেখেছেন বলে জানান তিনি।
গুলশানের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, দিনের বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কিছু লোক সেখানে জড়ো হয়ে সম্ভবত মিছিল করেছে। পরে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে এমন কিছু ঘটতে পারে, সে বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলেও শুক্রবার পুলিশ তা আগে থেকে বুঝতে পারেনি বলে জানান তিনি। তবে এটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী কাজ করে। সংবিধান অনুযায়ী কমিশনের দুটি দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা। এর পাশাপাশি আইন অনুযায়ী নির্বাচনসংক্রান্ত অন্যান্য দায়িত্বও কমিশনের ওপর রয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সরকারের সঙ্গে আলোচনা ছাড়া এ নির্বাচন আয়োজনের বিষয়ে আইনে এমন কিছু নেই। বিষয়টি সমন্বয়ের সঙ্গে সম্পর্কিত। নির্বাচন কমিশন যে সম্ভাব্য পরিকল্পনা দিয়েছে, তিনি সেটির ভিডিও দেখেছেন বলেও জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেন্টেটিভ অর্থ সম্ভাব্য। নির্বাচন কমিশন একটি সম্ভাব্য সময়সূচি দিয়েছে। কিন্তু গণমাধ্যমে সেটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন কমিশন নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত