দৈনিক সমাবেশ
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

৭ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপ শুরু ১২ নভেম্বর

জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

শিল্পমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

কাল থেকেই শিল্পকারখানায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ -- এলজিআরডি মন্ত্রী

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

৭ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপ শুরু ১২ নভেম্বর

৭ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপ শুরু ১২ নভেম্বর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট শুরু করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দেশে মোট ইউনিয়ন রয়েছে ৪ হাজার ৫৮০টি। এসব ইউনিয়নে সাত ধাপে নির্বাচন আয়োজন করা হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।

তিনি জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। তৃতীয় ধাপে এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৭ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপ শুরু ১২ নভেম্বর
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

৭ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপ শুরু ১২ নভেম্বর

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট শুরু করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দেশে মোট ইউনিয়ন রয়েছে ৪ হাজার ৫৮০টি। এসব ইউনিয়নে সাত ধাপে নির্বাচন আয়োজন করা হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।

তিনি জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। তৃতীয় ধাপে এ আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০। ইমেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ