শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পরিস্থিতি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকেই উন্নত হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মিল-কারখানাগুলো দ্রুত স্বাভাবিক উৎপাদনে ফিরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০টির বেশি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল কালাম সাংবাদিকদের এ তথ্য জানান।
আবুল কালাম বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামীকাল থেকেই এসব খাতে পরিস্থিতির উন্নতি দেখা যাবে।
তিনি জানান, মিল, কারখানা ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী আগের মতো বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই আশ্বাসের ফলে ব্যবসায়ীরা স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি আরও বলেন, প্রধানমন্ত্রী এর আগে বিভিন্ন সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলোর বাস্তবায়নের প্রতিফলনও ব্যবসায়ীরা দেখতে পেয়েছেন।
বৈঠকে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা শিল্পকারখানায় বিদ্যুৎ ও গ্যাস সংকটের পাশাপাশি প্রশাসনিক জটিলতা এবং ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পেট্রোবাংলা ও পিডিবির চেয়ারম্যানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া এফবিসিসিআই, আইসিসিবি, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ দেশের শীর্ষ প্রায় ২৪টি খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত