দৈনিক সমাবেশ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অবস্থান পরিবর্তন ইসির

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণে আগামী ১৭ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই ভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বরের বৈঠকেই ভোটগ্রহণের তারিখ নির্ধারণে মূল সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন স্থানীয় সরকার নির্বাচন ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাওয়া হলে ইসি সচিব সরাসরি বিতর্কে জড়াননি।

ইসি সচিব বলেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা কমিশন দেখাবে না। তবে ভোটের চূড়ান্ত তারিখ নিয়ে যেকোনো সিদ্ধান্ত আগামী ১৭ সেপ্টেম্বরের বৈঠকেই নেওয়া হবে।

এর আগে সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ জানিয়েছিলেন, দেশের চার হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে ইসি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থানীয় সরকারের এই নির্বাচন শুরু হবে। মোট সাত ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের পর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের ভোট হবে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ ২৭ মে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ জানান, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের এই দীর্ঘ প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এসব সিদ্ধান্ত কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অবস্থান পরিবর্তন ইসির
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অবস্থান পরিবর্তন ইসির

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণে আগামী ১৭ সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতেই ভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বরের বৈঠকেই ভোটগ্রহণের তারিখ নির্ধারণে মূল সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন স্থানীয় সরকার নির্বাচন ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাওয়া হলে ইসি সচিব সরাসরি বিতর্কে জড়াননি।

ইসি সচিব বলেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা কমিশন দেখাবে না। তবে ভোটের চূড়ান্ত তারিখ নিয়ে যেকোনো সিদ্ধান্ত আগামী ১৭ সেপ্টেম্বরের বৈঠকেই নেওয়া হবে।

এর আগে সোমবার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ জানিয়েছিলেন, দেশের চার হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে ইসি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থানীয় সরকারের এই নির্বাচন শুরু হবে। মোট সাত ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের পর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের ভোট হবে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণ ২৭ মে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ জানান, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের এই দীর্ঘ প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এসব সিদ্ধান্ত কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ