দৈনিক সমাবেশ
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের  জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী - পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: মীর শাহে আলম

মহাখালীতে পুরোনো ভবনের ছাদে আগুন

মহাখালীতে পুরোনো ভবনের ছাদে আগুন

সমাজকল্যাণ মন্ত্রণালয় ভাতা ও আওতা সামাজিক নিরাপত্তা বাড়িয়েছে সরকার -- মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে ৬ মাস কর অব্যাহতি

দেশে বিদ্যুৎ ঘাটতি কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম পুনর্নির্ধারণ এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তির খসড়াও অনুমোদন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে মন্ত্রিসভার ২০তম বৈঠকে অর্থ ও বাণিজ্যসংক্রান্ত এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রজ্ঞাপন জারির দিন থেকে ১৮০ দিন বা ছয় মাস পর্যন্ত সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে এক শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। এর ফলে দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদন শুরু করা, বিদ্যুৎ ঘাটতি কমিয়ে শিল্প উৎপাদন অব্যাহত রাখা এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি কমানোর মাধ্যমে বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ ও রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে। পাশাপাশি সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহার বিধিমালা-সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ‘প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

১০ বছর মেয়াদি প্রস্তাবিত চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। চুক্তি স্বাক্ষরের তিন বছর পর উভয় পক্ষ এটি সংশোধনের সুযোগ পাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ষষ্ঠ বৃহত্তম উৎস হংকং। চুক্তিটি পোশাক ও টেক্সটাইলসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ তৈরি হবে।

সূত্র : বাসস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে ৬ মাস কর অব্যাহতি
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে ৬ মাস কর অব্যাহতি

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০। ইমেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ