দৈনিক সমাবেশ
আপডেট : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের  জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী - পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: মীর শাহে আলম

মহাখালীতে পুরোনো ভবনের ছাদে আগুন

মহাখালীতে পুরোনো ভবনের ছাদে আগুন

সমাজকল্যাণ মন্ত্রণালয় ভাতা ও আওতা সামাজিক নিরাপত্তা বাড়িয়েছে সরকার -- মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর তেজগাঁও সিএসডিতে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, গুদামে গুদামে দেখলেন চাল-আটার মান

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জনাব রেটো রেংগলি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমাইয়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত মাননীয় প্রতিমন্ত্রীকে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আস্থা প্রকাশ করেন।

উভয় পক্ষ বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোতে সুইস বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছে। উভয় পক্ষই বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের একটি প্রধান স্তম্ভ হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্বকে স্বীকৃতি দিয়েছে। তারা বাংলাদেশের কর্মশক্তির জন্য কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে নিয়মিত বিনিময়ের গুরুত্বের ওপরও জোর দেন।  সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস চালু হওয়ার ফলে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও ব্যাপক পরিসরে শক্তিশালী হতে পারবে।

উভয় পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাসহ অভিন্ন মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা এই মূল্যবোধগুলোকে সমুন্নত রাখতে বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও পুনরায় ব্যক্ত করেন।

বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করে রাষ্ট্রদূত মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদে ও টেকসইভাবে প্রত্যাবর্তনের জন্য সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন এবং এই সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জনাব রেটো রেংগলি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমাইয়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত মাননীয় প্রতিমন্ত্রীকে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আস্থা প্রকাশ করেন।

উভয় পক্ষ বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনাময় খাতগুলোতে সুইস বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছে। উভয় পক্ষই বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের একটি প্রধান স্তম্ভ হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্বকে স্বীকৃতি দিয়েছে। তারা বাংলাদেশের কর্মশক্তির জন্য কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে নিয়মিত বিনিময়ের গুরুত্বের ওপরও জোর দেন।  সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস চালু হওয়ার ফলে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও ব্যাপক পরিসরে শক্তিশালী হতে পারবে।

উভয় পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাসহ অভিন্ন মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা এই মূল্যবোধগুলোকে সমুন্নত রাখতে বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও পুনরায় ব্যক্ত করেন।

বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করে রাষ্ট্রদূত মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদে ও টেকসইভাবে প্রত্যাবর্তনের জন্য সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন এবং এই সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০। ইমেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ