দৈনিক সমাবেশ
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ ফেরার সুযোগ তৈরি হবে : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সক্ষমতা বাড়ানো না গেলে দেশে আবারও ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, যেকোনো মূল্যে এনসিপির সংগঠনকে শক্তিশালী করতে হবে। আগামী দুই-তিন বছরের মধ্যে, অথবা নির্বাচনের আগেই দলটি যদি বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে দেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি হতে পারে। এনসিপি এমন পরিস্থিতির সুযোগ তৈরি হতে দিতে পারে না। তা হলে মানুষকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হবে।

তিনি বলেন, সবচেয়ে বেশি হতাশ হবেন জুলাইয়ে আন্দোলনে রাস্তায় নামা মানুষগুলো। দীর্ঘ সংগ্রামের পর যদি আবার ফ্যাসিবাদী চরিত্র, স্বজনপ্রীতি ও চাঁদাবাজি ফিরে আসে, তাহলে মানুষের মধ্যে দেশের প্রতি, নেতৃত্বের প্রতি এবং রাজনীতির প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, মহিষকে ঘাস খাওয়ানোর জন্যও চাঁদা দিতে হয় এবং কেউ এর প্রতিবাদ করলে তার চোখ তুলে নেওয়া হয়।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, বাংলাদেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন কাজ করার চেষ্টা করলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। পাঁচ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় এবং ছয় আগস্ট বিএনপি সরকার গঠন করে। তাঁর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার পরিস্থিতির তুলনায় বিএনপির ছয় মাসে নেতৃত্ব ও সুশাসনের ক্ষেত্রে আরও বেশি অদক্ষতা দেখা যাচ্ছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, লুটপাট ও চাঁদাবাজিও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

সারজিস বলেন, তাঁরা কেবল সমালোচনার জন্য সমালোচনা করতে চান না। তবে বিএনপির এমন ত্যাগী নেতাকর্মী, যারা ১৭ বছর জুলুমের শিকার হয়েছেন, তাঁরাও নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করলে বুঝতে পারবেন যে দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং তা মানুষের প্রত্যাশার জায়গা থেকে দূরে সরে যাচ্ছে।

এনসিপির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মাইনুল আহসান মুন্না এতে সঞ্চালনা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব শামীম হামিদী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং পিরোজপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদারসহ অন্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ ফেরার সুযোগ তৈরি হবে : সারজিস
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ ফেরার সুযোগ তৈরি হবে : সারজিস

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ