‘বৃক্ষরোপণ করি, দূষণমুক্ত পৃথিবী গড়ি’ এবং ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই অঙ্গীকারকে সামনে রেখে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ-সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলা সমবায় কার্যালয় ও কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের খুলনা বিভাগীয় পরিচালক জনাব মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাবা রুপালি খাতুন কুষ্টিয়া জেলা সমবায় অফিসের উপসহকারী নিবন্ধক জনাব আনিসুর রহমান এবং কুষ্টিয়া সদর উপজেলা সমবায় অফিসার *জনাব সাঈদ হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমবায় অফিসার জনাব সাঈদ হাসান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া সদর উপজেলায় ১,৮০০টি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আজকের এই কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা হোসাইন মোহাম্মদ। এরপর সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মূল পর্বের সূচনা হয়।
বক্তারা তাদের আলোচনায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের অপরিহার্যতা তুলে ধরেন। তারা বলেন, একটি বৃক্ষ কেবল ছায়া ও সৌন্দর্যই প্রদান করে না; বরং এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা আরও উল্লেখ করেন, সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব হারুন অর রশিদ পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অতিথিরা নিজেরাও বৃক্ষরোপণে অংশ নেন এবং উপস্থিত সকলকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম (নাঈম)।
একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

মতামত