র্যাব -৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি ফেনী জেলার সোনাগাজী থানাধীন কাজিরহাট বাজারস্ত পান বেপারী মফিজ উদ্দিন এর মালিকানাধীন একটি মার্কেট এর তৃতীয় তলায় মাদকদ্রব্য গাঁজা মজুদ করত,উক্ত মার্কেটের সামনে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে আনুমান সকাল ৮.৩০ ঘটিকায় র্যাব - ৭চট্টগ্রাম এর একটি অভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা কালে অভিযুক্ত ১।মাইজুল হক বাবু (৩৭), পিতা -শফিউল্লাহ, সাং -মঙ্গলকান্দি ২।আনূ উদ্দিন ওরফে সোহেল( ৩৮)পিতা -মৃত শফিক মাঝি, আদর্শ গ্রাম,থানা -সোনাগাজী, জেলা -ফেনী তাদের আটক করতে সক্ষম হয় এবং ধৃত অভিযুক্তদের দেয়া তথ্য মতে উক্ত মার্কেটের তৃতীয় তলায় উঠার সময় একজন ব্যক্তি সিজিবে দ্রুত গতিতে নিচের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে অভিযুক্ত ৩।নুর আলম (২৪) পিতা -মমিনুল হক,সাং- আউরারখীল,থানা -সোনাগাজী, জেলা +ফেনীকে আটক করতে সক্ষম হয়! পরবর্তীতে উক্ত মার্কেট এর তৃতীয় তলায় পূর্ব দক্ষিণ কোনে অবস্থিত স্টোর রুমের ভিতর অভিযান চালিয়ে ০৫ টি গাঁজার বান্ডিলে নীল রংয়েরপলিথিনের উপরে খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় সর্বমোট ২৫ কেজি মাদক দ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়! উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার সোনাগাজী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত