দৈনিক সমাবেশ
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাজধানীতে বিশেষ কায়দায় মোটরসাইকেল চুরি, চক্রের ৬ সদস্য গ্রেফতার

টুথপিক-স্টেইনলেস স্টিলের আড়ালে প্রসাধনী ও পার্টস আমদানি: সিআইসির অভিযানে কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচিত

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক সাফল্য

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে একদিনেই ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

তরুনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার ২নং আসামি নাগ রাসেল (২০)'কে আটক করেছে এসআরবি-২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণ অলংকার আটক

কেএনএফ -এর প্রধান নাথান বমসহ ০৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যে অর্থায়নের অভিযোগে সিআইডির মানিলন্ডারিং মামলা

ধর্ষন মামলার আসামী মোঃ কামাল হোসেন (৫০)’কে আটক করেছে এসআরবি-২

ধর্ষন মামলার আসামী মোঃ কামাল হোসেন (৫০)’কে আটক করেছে এসআরবি-২

রাজধানীতে বিশেষ কায়দায় মোটরসাইকেল চুরি, চক্রের ৬ সদস্য গ্রেফতার

রাজধানীতে বিশেষ কায়দায় মোটরসাইকেল চুরি, চক্রের ৬ সদস্য গ্রেফতার

রাজধানীতে বিশেষ কায়দায় কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলের লক ভেঙে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে বিশেষ কৌশলে লক ভাঙার দুটি লোহার চাবি ও চুরি হওয়া মোটরসাইকেলসহ মোট ৯ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-১। রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেল (৩০) ২। মোঃ আমির ফয়সাল ওরফে রাব্বি (৩০) ৩। ফয়সাল (২৫) ৪। সৌরভ (২২) ৫। জাহাঙ্গীর আলম পাপ্পু (২৯) ও ৬। মোজাম্মেল হক মাসুম (২২)।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের বাইতুর রহমান মসজিদের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি লক করে আসরের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। এই সুযোগে চোর চক্রের সদস্যরা বিশেষভাবে তৈরি লোহার চাবি ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লক ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হলে তা গোয়েন্দা বিভাগের নজরে আসে। ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম দ্রুত ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায়, সবুজবাগ থানাধীন নন্দীপাড়া ও মাদারটেক এলাকায় অভিযান পরিচালনা করে রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেলকে দুটি বিশেষ চাবি ও একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে থেকে আমির ফয়সাল ওরফে রাব্বিকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ফয়সাল ও সৌরভকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর চাটখিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ জাহাঙ্গীর আলম পাপ্পু ও মোজাম্মেল হক মাসুমকে গ্রেফতার করা হয়। চুরির ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল ও রাব্বি জানায়, তারা রাজধানীর বিভিন্ন স্থান থেকে একই কৌশলে মোটরসাইকেল চুরি করে কুমিল্লার লাকসামের ফয়সাল, সৌরভ ও নোয়াখালীর চাটখিলের পাপ্পু ও মাসুমের কাছে সরবরাহ করতো।

গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ১৫টি মামলা এবং আমির ফয়সাল ওরফে রাব্বির বিরুদ্ধে ৭ টি চুরির মামলা রয়েছে। এ ছাড়া রাসেলের বিরুদ্ধে ১ টি জিআর সাজা পরোয়ানা এবং রাফির বিরুদ্ধে ২টি জিআর পরোয়ানা মুলতবি রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

রাজধানীতে বিশেষ কায়দায় মোটরসাইকেল চুরি, চক্রের ৬ সদস্য গ্রেফতার
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রাজধানীতে বিশেষ কায়দায় মোটরসাইকেল চুরি, চক্রের ৬ সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে বিশেষ কায়দায় কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলের লক ভেঙে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে বিশেষ কৌশলে লক ভাঙার দুটি লোহার চাবি ও চুরি হওয়া মোটরসাইকেলসহ মোট ৯ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-১। রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেল (৩০) ২। মোঃ আমির ফয়সাল ওরফে রাব্বি (৩০) ৩। ফয়সাল (২৫) ৪। সৌরভ (২২) ৫। জাহাঙ্গীর আলম পাপ্পু (২৯) ও ৬। মোজাম্মেল হক মাসুম (২২)।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের বাইতুর রহমান মসজিদের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেলটি লক করে আসরের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। এই সুযোগে চোর চক্রের সদস্যরা বিশেষভাবে তৈরি লোহার চাবি ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লক ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হলে তা গোয়েন্দা বিভাগের নজরে আসে। ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম দ্রুত ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্যদের শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায়, সবুজবাগ থানাধীন নন্দীপাড়া ও মাদারটেক এলাকায় অভিযান পরিচালনা করে রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেলকে দুটি বিশেষ চাবি ও একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে থেকে আমির ফয়সাল ওরফে রাব্বিকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ফয়সাল ও সৌরভকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর চাটখিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ জাহাঙ্গীর আলম পাপ্পু ও মোজাম্মেল হক মাসুমকে গ্রেফতার করা হয়। চুরির ঘটনায় ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল ও রাব্বি জানায়, তারা রাজধানীর বিভিন্ন স্থান থেকে একই কৌশলে মোটরসাইকেল চুরি করে কুমিল্লার লাকসামের ফয়সাল, সৌরভ ও নোয়াখালীর চাটখিলের পাপ্পু ও মাসুমের কাছে সরবরাহ করতো।

গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ১৫টি মামলা এবং আমির ফয়সাল ওরফে রাব্বির বিরুদ্ধে ৭ টি চুরির মামলা রয়েছে। এ ছাড়া রাসেলের বিরুদ্ধে ১ টি জিআর সাজা পরোয়ানা এবং রাফির বিরুদ্ধে ২টি জিআর পরোয়ানা মুলতবি রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ