দৈনিক সমাবেশ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মহাদেবপুরে সাংবাদিক আমিনুর রহমান খোকনের পিতার দাফন সম্পন্ন

মাদকমুক্ত সমাজ গড়তে হলে সন্তানদের কোরআন হাদিস শিক্ষা দিতে হবে - এমপি ফজলে হুদা

মহাদেবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি'র প্রস্তুতি সভা

লোহাগড়ায় ইউএনও-ওসির মানবিক উদ্যোগ, কিশোর-কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

নড়াইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি,  ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

মহাদেবপুরে শেখ হাসিনার পক্ষে মিছিল করায় ছাত্রলীগ নেতা জেল হাজতে

ঢাকা-১৩ আসনের গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হাফিজ উদ্দিন

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা পদক পেয়েছেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক মোঃ হাফিজ উদ্দিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিপিজেএফের সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মোঃ রোমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে কক্সবাজারের ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টের অডিটোরিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে হাফিজ উদ্দিনের হাতে ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ৭ জন গুণী সাংবাদিককে সম্মাননা পদক প্রদান করে বিপিজেএফ।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে হাফিজ উদ্দিন বলেন, “বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পদক গ্রহণ করছি। এ সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার।”

তিনি আরও বলেন, “বিপিজেএফের একটি বৃহৎ আয়োজন সফল করতে যারা পাশে ছিলেন, সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই সম্মাননা আমার একার নয়; এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও দায়িত্ববোধের স্বীকৃতি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চিত্রনায়িকা রাকা আলম।

প্রধান বক্তা ছিলেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রোমান আকন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ হাফিজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম।

এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং বিপিজেএফের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাফিজ উদ্দিন বলেন, এই সম্মাননা তাকে ভবিষ্যতে সাংবাদিকতা, সাংবাদিক সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হাফিজ উদ্দিন
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিপিজেএফ বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক হাফিজ উদ্দিন

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে বর্ষসেরা ‘শ্রেষ্ঠ সংগঠক’ হিসেবে সম্মাননা পদক পেয়েছেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক মোঃ হাফিজ উদ্দিন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিপিজেএফের সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মোঃ রোমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে কক্সবাজারের ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টের অডিটোরিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে হাফিজ উদ্দিনের হাতে ‘শ্রেষ্ঠ সংগঠক’ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অবদানের স্বীকৃতি হিসেবে মোট ৭ জন গুণী সাংবাদিককে সম্মাননা পদক প্রদান করে বিপিজেএফ।

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে হাফিজ উদ্দিন বলেন, “বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজনে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পদক গ্রহণ করছি। এ সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার।”

তিনি আরও বলেন, “বিপিজেএফের একটি বৃহৎ আয়োজন সফল করতে যারা পাশে ছিলেন, সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই সম্মাননা আমার একার নয়; এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও দায়িত্ববোধের স্বীকৃতি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রযোজক, পরিচালক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চিত্রনায়িকা রাকা আলম।

প্রধান বক্তা ছিলেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রোমান আকন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ হাফিজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম।

এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং বিপিজেএফের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাফিজ উদ্দিন বলেন, এই সম্মাননা তাকে ভবিষ্যতে সাংবাদিকতা, সাংবাদিক সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ