দৈনিক সমাবেশ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও পাট কেটে নেওয়ার অভিযোগ

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সুজন দোয়াল গ্রামে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমি থেকে জোরপূর্বক পাট কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।

ভুক্তভোগী আবুল কালাম লস্কর অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট জমিতে উভয় পক্ষের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং নির্দেশ দেন যে বিবাদমান জমিতে কোনো পক্ষই চাষাবাদ বা দখল নিতে পারবে না।

অভিযোগ সূত্রে জানা যায়, আদালতের নির্দেশ অমান্য করে স্থানীয় প্রভাবশালী আনোয়ার মুন্সী জোরপূর্বক ওই জমিতে পাট চাষ শুরু করেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আবুল কালাম লস্কর ও তার পরিবার জমি থেকে বিরত থাকলেও আনোয়ার মুন্সী ও তার ছেলেরা আইন অমান্য করে চাষাবাদ চালিয়ে যান।

সর্বশেষ গত ২৬ আগস্ট সকাল ৯টার দিকে আনোয়ার মুন্সী এবং তার দুই ছেলে শামীম মুন্সী ও সেলিম মুন্সী দলবল নিয়ে উক্ত ফসলি জমিতে প্রবেশ করে জোরপূর্বক পাট কেটে নিয়ে যান। এ সময় জমির মালিক দাবি করা আবুল কালাম লস্কর ও তার পরিবার বাধা দিতে গেলে তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয় বলে অভিযোগ করেন।

পরবর্তীতে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ এসে আনোয়ার মুন্সীকে পাট কাটা বন্ধ করতে কঠোর নির্দেশ দেয়।

ভুক্তভোগী আবুল কালাম লস্কর জানান, "আমরা আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আদালতের আদেশের পর থেকে জমিতে যাইনি। কিন্তু আনোয়ার মুন্সী গং আদালতের নির্দেশ তোয়াক্কা না করে আমাদের জমিতে জোর খাটাচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ এবং সুবিচারের আশা করছি।"

তবে আনোয়ার মুন্সীর পরিবারের দাবি তারা বিরোধপূর্ণ জমিতে পাট কাটেনি। তারা তাদের জমিতে পাট কেটেছে। যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো সেটা খারিজ হয়ে গেছে।

Image
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও পাট কেটে নেওয়ার অভিযোগ
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও পাট কেটে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সুজন দোয়াল গ্রামে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমি থেকে জোরপূর্বক পাট কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে।

ভুক্তভোগী আবুল কালাম লস্কর অভিযোগ করেন, পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট জমিতে উভয় পক্ষের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এবং নির্দেশ দেন যে বিবাদমান জমিতে কোনো পক্ষই চাষাবাদ বা দখল নিতে পারবে না।

অভিযোগ সূত্রে জানা যায়, আদালতের নির্দেশ অমান্য করে স্থানীয় প্রভাবশালী আনোয়ার মুন্সী জোরপূর্বক ওই জমিতে পাট চাষ শুরু করেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আবুল কালাম লস্কর ও তার পরিবার জমি থেকে বিরত থাকলেও আনোয়ার মুন্সী ও তার ছেলেরা আইন অমান্য করে চাষাবাদ চালিয়ে যান।

সর্বশেষ গত ২৬ আগস্ট সকাল ৯টার দিকে আনোয়ার মুন্সী এবং তার দুই ছেলে শামীম মুন্সী ও সেলিম মুন্সী দলবল নিয়ে উক্ত ফসলি জমিতে প্রবেশ করে জোরপূর্বক পাট কেটে নিয়ে যান। এ সময় জমির মালিক দাবি করা আবুল কালাম লস্কর ও তার পরিবার বাধা দিতে গেলে তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয় বলে অভিযোগ করেন।

পরবর্তীতে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ এসে আনোয়ার মুন্সীকে পাট কাটা বন্ধ করতে কঠোর নির্দেশ দেয়।

ভুক্তভোগী আবুল কালাম লস্কর জানান, "আমরা আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আদালতের আদেশের পর থেকে জমিতে যাইনি। কিন্তু আনোয়ার মুন্সী গং আদালতের নির্দেশ তোয়াক্কা না করে আমাদের জমিতে জোর খাটাচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ এবং সুবিচারের আশা করছি।"

তবে আনোয়ার মুন্সীর পরিবারের দাবি তারা বিরোধপূর্ণ জমিতে পাট কাটেনি। তারা তাদের জমিতে পাট কেটেছে। যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিলো সেটা খারিজ হয়ে গেছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০। ইমেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ