জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম এবং সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়।
প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, মামলাটি এতদিন তদন্ত সংস্থার কাছে মিসকেস বা বিবিধ মামলা হিসেবে তদন্তাধীন ছিল। দীর্ঘ তদন্তের পর সংশ্লিষ্ট কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সেটিই ফরমাল চার্জ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।
মামলাটি ট্রাইব্যুনাল-২-এর কার্যতালিকায় দুই নম্বরে রয়েছে। শুনানি শেষে আদালত পরবর্তী আদেশ দেবেন।
এর আগে বৃহস্পতিবার সকালে কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত