দৈনিক সমাবেশ
প্রকাশ : রোববার, ২৩ আগস্ট ২০২৬

ডিবি (ওয়ারী) বিভাগের অভিযানে ‘হানি-ট্র্যাপ’ চক্রের মূল হোতাসহ গ্রেফতার পাঁচজন

রাজধানীতে বিশেষ কায়দায় মোটরসাইকেল চুরি, চক্রের ৬ সদস্য গ্রেফতার

টুথপিক-স্টেইনলেস স্টিলের আড়ালে প্রসাধনী ও পার্টস আমদানি: সিআইসির অভিযানে কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচিত

জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক সাফল্য

ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে একদিনেই ৭৩৩ গ্রাম স্বর্ণ ও আইফোন আটক, আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

তরুনিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার ২নং আসামি নাগ রাসেল (২০)'কে আটক করেছে এসআরবি-২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণ অলংকার আটক

কেএনএফ -এর প্রধান নাথান বমসহ ০৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যে অর্থায়নের অভিযোগে সিআইডির মানিলন্ডারিং মামলা

সাতক্ষীরায় হাইকোর্টের আদেশ অমান্য করে চিংড়িঘেরে হামলা, মাছ লুটের অভিযোগ

সাতক্ষীরায় হাইকোর্টের আদেশ অমান্য করে ২৫ বিঘা পৈতৃক জমির চিংড়িঘেরে হামলা, ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে দাবি করে বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ফারজানা কাদের অরিন নামে এক নারী। রোববার (২৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদেরের মেয়ে। লিখিত বক্তব্যে ফারজানা কাদের বলেন, দেবহাটা উপজেলার বালিখা ও বিল শিমুলবাড়িয়া মৌজায় তাঁদের ৮ দশমিক ৩৩ একর পৈতৃক সম্পত্তি রয়েছে। বাবার মৃত্যুর পর থেকে শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন ওই সম্পত্তি নিয়ে বিরোধে জড়ান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁরা পৈতৃক সম্পত্তিতে দখল প্রতিষ্ঠা করে সেখানে বাগদা ও গলদা চিংড়ি চাষ করে আসছিলেন। ফারজানার দাবি, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন তাঁদের হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে করা একটি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, গত ১৮ আগস্ট সকালে শরিফুল ইসলাম, আলমগীর হোসেন ও তুহিনের নেতৃত্বে একদল লোক তাঁদের ২৫ বিঘার চিংড়িঘেরে হামলা চালায়। এ সময় পাহারাঘর ভাঙচুর ও কর্মচারীদের মারধর করা হয়। পরে ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার বাগদা ও গলদা চিংড়ি লুট করে নেওয়া হয়। যাওয়ার সময় ঘেরে বিষ প্রয়োগ করা হলে অবশিষ্ট মাছও মারা যায় বলে দাবি করেন তিনি। এ ছাড়া শিমুলবাড়িয়া এলাকায় তাঁদের আরও ৭ বিঘার একটি ঘেরেও হামলা ও লুটপাটের অভিযোগ করেন ফারজানা। সংবাদ সম্মেলনে তিনি শরিফুল ইসলাম, আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে পৈতৃক সম্পত্তি ও চিংড়িঘের রক্ষায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাতক্ষীরায় হাইকোর্টের আদেশ অমান্য করে চিংড়িঘেরে হামলা, মাছ লুটের অভিযোগ
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় হাইকোর্টের আদেশ অমান্য করে চিংড়িঘেরে হামলা, মাছ লুটের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরায় হাইকোর্টের আদেশ অমান্য করে ২৫ বিঘা পৈতৃক জমির চিংড়িঘেরে হামলা, ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে দাবি করে বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ফারজানা কাদের অরিন নামে এক নারী। রোববার (২৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদেরের মেয়ে। লিখিত বক্তব্যে ফারজানা কাদের বলেন, দেবহাটা উপজেলার বালিখা ও বিল শিমুলবাড়িয়া মৌজায় তাঁদের ৮ দশমিক ৩৩ একর পৈতৃক সম্পত্তি রয়েছে। বাবার মৃত্যুর পর থেকে শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন ওই সম্পত্তি নিয়ে বিরোধে জড়ান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁরা পৈতৃক সম্পত্তিতে দখল প্রতিষ্ঠা করে সেখানে বাগদা ও গলদা চিংড়ি চাষ করে আসছিলেন। ফারজানার দাবি, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন তাঁদের হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে করা একটি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, গত ১৮ আগস্ট সকালে শরিফুল ইসলাম, আলমগীর হোসেন ও তুহিনের নেতৃত্বে একদল লোক তাঁদের ২৫ বিঘার চিংড়িঘেরে হামলা চালায়। এ সময় পাহারাঘর ভাঙচুর ও কর্মচারীদের মারধর করা হয়। পরে ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার বাগদা ও গলদা চিংড়ি লুট করে নেওয়া হয়। যাওয়ার সময় ঘেরে বিষ প্রয়োগ করা হলে অবশিষ্ট মাছও মারা যায় বলে দাবি করেন তিনি। এ ছাড়া শিমুলবাড়িয়া এলাকায় তাঁদের আরও ৭ বিঘার একটি ঘেরেও হামলা ও লুটপাটের অভিযোগ করেন ফারজানা। সংবাদ সম্মেলনে তিনি শরিফুল ইসলাম, আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে পৈতৃক সম্পত্তি ও চিংড়িঘের রক্ষায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ