নড়াইলের লোহাগড়া উপজেলায় গত ছয়দিনের ব্যাবধানে কৃষক হাসানুর শেখ (৫৫), আফসার শেখ (৬০) এবং অটোভ্যান চালক আজিবার শেখ (৫০) নামে ৩ জন খুন হয়েছেন। তবে তিনজন খুনের ঘটনায় দু'ইটায় মামলা হলেও মুল আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আজিবার শেখের হাত বাধা মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
সুপারি গাছ লাগানো নিয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা:
গত বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্ব পাড়া গ্রামে সুপারি গাছ লাগানো নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ছত্তার শেখের ছেলে কৃষক হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে তার আপন চাচাতো ভাই তার মেয়ে এবং ছেলেদের বিরুদ্ধে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে হাসানুর বাড়ির পাশে লাগানো সুপারি গাছে পানি দিতে যান। এসময় তার চাচাতো ভাই হাসদেল শেখ তার নিজ জমিতে ছায়া পড়বে জানান। আর সুপারি গাছ কেন লাগিয়েছে জিজ্ঞেস করেন। এ নিয়ে হাসানুরের সঙ্গে হাসদেল শেখের বাক-বিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ, আরমান শেখে ও মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সায়েরা বেগম লোহাগড়া থানায় ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। তবে মামলার এজাহার নামীয় কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বাবাকে কুপিয়ে হত্যা মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে:
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে কৃষক আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে তাঁর নিজের ছেলে খাইরুল শেখের (২৫) বিরুদ্ধে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খায়রুল শেখে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন। পরে তার বাবা আফসার শেখ স্থানীয় বউবাজার এলাকা থেকে সাইকেলযোগে বাড়ি ফিরলে তার ছেলে খায়রুল শেখের সাথে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তাকে বটি দিয়ে মাথায়সহ শরিরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেন। এ সময় খায়রুল এর স্ত্রী ও তার মা আফসার শেখকে ধরে রাখেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
ঘটনার পরপরই হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে স্থানীয় জনতা খায়রুলের মা ও স্ত্রীকে আটকে রেখে পুলিশে দেয়। এ ঘটনায় নিহতের বড় ছেলে মো. শামিম শেখ বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারে নাম আসায় সোমবার (৯ নভেম্বর) তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায় পুলিশ। তবে মুল অভিযুক্ত খায়রুল শেখ এখোনো ধরা ছোয়ার বাইরে।
অটোভ্যান চালকের হাত বাধা মরদেহ উদ্ধার:
সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে আজিবার শেখ (৫০) নামে এক অটোভ্যান চালকের হাত বাধা মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার প্রতিদিনের মত আজিবার শেখ তার অটোভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। তিনি প্রতিদিন সন্ধায় বাড়ি ফিরে গেলেও এদিন বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোজাখুজি শুরু করেন। তাকে খুজে না পেলেও ওইদিন দিবাগত রাত দেড়টার দিকে তার চালিত অটোভ্যানটি লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে পাওয়া যায়। তবে অটোভ্যানটি পাওয়া গেলেও তার সন্ধান মেলেনি।
মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে একটি বাড়ির ছাদে আজিবর শেখের হাত বাধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে তাকে হত্যার কারন জানা যায়নি। তবে এ ঘটনায় এখোনো মামলা দায়ের বা কেউ আটক হয়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, হাসানুর শেখ হত্যা মামলায় এখোনো কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আফসার শেখ হত্যা মামলায় নিহতের স্ত্রী ও পুত্রবধুকে গ্রেফতার করা হলেও প্রধান আসামি খায়রুল পলাতক রয়েছেন। এছাড়া আজিবার শেখ খুনের ঘটনায় এখোনো মামলা দায়ের হয়নি এবং এখোনো কাউকে আটক করা যায়নি। দুই মামলার পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং সর্বশেষ আজিবার শেখ খুনের ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

মতামত