দৈনিক সমাবেশ
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

লোহাগড়ায় ছয়দিনে ৩ খুন, ধরা ছোয়ার বাইরে মুল অভিযুক্তরা

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে সাতক্ষীরার নকিপুর জমিদারবাড়ি

লোহাগড়ায় ভ্যান চালকের হাত বাধা মরদেহ উদ্ধার, আতংকে সাধারন মানুষ

৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মাওলানা মো:নুরুল আমিন

উত্তর খাজুরতলা রাস মন্দিরে গৌরীচন্না ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাজনীন খানমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে ১নং দেউলি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেন (জাহাঙ্গীর) এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শতবর্ষী আমগাছ দেখতে মানুষের ভিড়

শতবর্ষী আমগাছ দেখতে মানুষের ভিড়

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে সাতক্ষীরার নকিপুর জমিদারবাড়ি

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে সাতক্ষীরার নকিপুর জমিদারবাড়ি

একসময় রাজকীয় জৌলুশ, স্থাপত্যশৈলী আর মানুষের পদচারণায় মুখর ছিল যে প্রাসাদ, আজ সেখানে নীরবতা আর ধ্বংসের চিহ্ন। সারি সারি স্তম্ভ, খিলান, দৃষ্টিনন্দন কারুকাজ ও বিশাল তিনতলা ভবন—সবই এখন হারিয়ে যেতে বসেছে। রক্ষণাবেক্ষণের অভাব ও দীর্ঘদিনের অযত্নে সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক নকিপুর জমিদারবাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ভবনের চারপাশ ঢেকে গেছে গাছপালা, কলাগাছ ও আগাছায়।

শ্যামনগর সদর থেকে পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার এগোলেই দেখা মেলে শতবর্ষী এই জমিদারবাড়ির। স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের দীর্ঘতম অংশের দৈর্ঘ্য ছিল প্রায় ২১২ ফুট। বর্তমানে এর পূর্ব পাশের অধিকাংশ দেয়াল ধসে পড়েছে। ছাদের বড় অংশ ভেঙে পড়ার পাশাপাশি দেয়ালের পলেস্তারা খসে গেছে। প্রাসাদের সামনের মাঠের দক্ষিণ পাশে চারচালা আদলে নির্মিত জোড়া শিবমন্দির তুলনামূলক ভালো অবস্থায় টিকে থাকলেও পুকুরঘাটের কাছে অষ্টকোনা আকৃতির দোতলা নহবতখানার বেশির ভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।

বর্তমানে পরিত্যক্ত জমিদারবাড়ির ভেতরে যাওয়ার কিংবা সেখানে বসবাসের উপযোগী পরিবেশ নেই। এমন পরিস্থিতিতেও অসহায়ত্বের মধ্যে সেখানে বসবাস করছেন আনোয়ারা বেগম ও ফাতেমা বেগম নামের দুই নারী।

খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক সাথী খাতুনের ‘মনুমেন্টস অ্যান্ড মেমোরি: দ্য আর্কিটেকচারাল ওয়ার্কস অব জমিদার হরিচরণ রায়’ শীর্ষক গবেষণায় জমিদারবাড়িটির ইতিহাস ও স্থাপত্যশৈলী তুলে ধরা হয়েছে। গবেষণাটি ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক জার্নাল অব অ্যানথ্রোপলজি অ্যান্ড আর্কিওলজি সাময়িকীতে প্রকাশিত হয়। চারুচন্দ্র মণ্ডলের ‘নকিপুর জমিদার বাড়ির ইতিহাস’ বইয়ের তথ্য অনুযায়ী, ১৮৮৮ সালে শ্যামনগল এলাকার প্রভাবশালী জমিদার হরিচরণ রায় চৌধুরী এই জমিদারবাড়ি নির্মাণ করেন। ১৮৯৯ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘নকিপুর মাইনর স্কুল’, যা বর্তমানে ‘নকিপুর হরিচরণ পাইলট উচ্চবিদ্যালয়’ নামে পরিচিত।

ঔপনিবেশিক স্থাপত্যশৈলীতে নির্মিত প্রাসাদটি ৯২ নম্বর নকিপুর মৌজার ২ দশমিক ৯২ একর জমির ওপর অবস্থিত। গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, একসময় ভবনটিতে ৩৯টি কক্ষ ছিল। তিনতলা বিশিষ্ট প্রাসাদটির বিভিন্ন অংশ বর্তমানে ধ্বংস হয়ে গেছে। ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার পরিবারের উত্তরাধিকারীরা আর্থিক সংকটে পড়েন। ১৯৭১ সালে তাঁরা কলকাতায় চলে যাওয়ার পর বাড়িটি অভিভাবকহীন হয়ে পড়ে। একসময় প্রাসাদে থাকা মূল্যবান সামগ্রীও লুটপাট হয়ে যায়। গবেষকদের মতে, ঔপনিবেশিক আমলের স্থাপত্যের বিরল নিদর্শন হিসেবে নকিপুর জমিদারবাড়ির স্বতন্ত্র ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যথাযথভাবে সংরক্ষণ করা গেলে এটি দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে ভূমিকা রাখবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ জানান, জেলার প্রত্নতাত্ত্বিক সম্পদগুলোর মধ্যে নকিপুর জমিদারবাড়ি অন্যতম। স্থাপনাটি সংরক্ষণের জন্য সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তর থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে সাতক্ষীরার নকিপুর জমিদারবাড়ি
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে সাতক্ষীরার নকিপুর জমিদারবাড়ি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ