ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ২৬ মিনিট আগে

প্রধানমন্ত্রীর স্ত্রী ড. জুবাইদা রহমান আজ সকালে ঢাকায় মহামান্য ডাচেস অফ এডিনবরার সাথে সাক্ষাৎ ৩২ মিনিট আগে

মুন্সিগঞ্জে ৩০৮.৩৩ একর জায়গায় ১,৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক : শিল্পমন্ত্রী ৩৩ মিনিট আগে

চিকিৎসকদের প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যসেবার মান অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী ৩৫ মিনিট আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমাইউন কবিরের সাথে ফিলিস্তিনের পররাষ্ট্র উপমন্ত্রীর সাক্ষাৎ ৩৬ মিনিট আগে
দৈনিক সমাবেশ
প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শতবর্ষী আমগাছ দেখতে মানুষের ভিড়

শতবর্ষী আমগাছ দেখতে মানুষের ভিড়

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরণ্য কান্দি গ্রামের নাম এখন জেলাবাসীর পাশাপাশি বাইরের জেলাগুলোতেও বেশ পরিচিত। আর এই পরিচিতির কারণ হচ্ছে শতবর্ষী একটি আম গাছ। গাছটি দেখতে প্রতিদিনই অসংখ্য লোক এখানে ভিড় করছেন। তবে দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গোপালগঞ্জ জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে হিরণ্য কান্দি গ্রাম। সম্প্রতি গ্রামটি শুধু জেলার লোকজনের কাছেই নয়, বরং আশপাশের জেলাবাসীর কাছেও পরিচিত হয়ে উঠেছে। প্রতিদিনই গাছটি দেখতে শত শত লোক ভিড় করে থাকেন। তবে ঈদ, পূজা, পহেলা বৈশাখসহ বিশেষ দিনগুলোতে হাজারও মানুষের সমাগম ঘটে।

হিরণ্য কান্দি গ্রামের বাচ্চু শেখ ও তার দুই ভাইয়ের ৫৭ শতাংশ জমির ওপর শতবর্ষী এই আম গাছটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। চারদিকে এর বড় বড় ডালপালা, মূলগুলি গাছ থেকে নেমে মাটি স্পর্শ করে আবার ওপরের দিকে উঠে গেছে।

আম গাছটি দেখতে আসা কয়েকজন জানান, এখানে বিশ্রামের জায়গাসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা গেলে দর্শনার্থীদের সংখ্যা আরও বাড়তো।

স্থানীয়রা জানান, দুই বছর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ গ্রামে আসার আধা কিলোমিটার রাস্তা পাকা করে দেওয়া হয়। এছাড়া দুটি সাইন বোর্ড লাগিয়ে দেওয়া হয়। কিন্তু গাছটি রক্ষণাবেক্ষণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, শতবর্ষী আম গাছ এলাকার উন্নয়নে যা যা করা দরকার তা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

এদিকে আম গাছটিকে ঘিরে এলাকাটি পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দর্শনার্থী ও এলাকাবাসী।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শতবর্ষী আমগাছ দেখতে মানুষের ভিড়
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


শতবর্ষী আমগাছ দেখতে মানুষের ভিড়

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরণ্য কান্দি গ্রামের নাম এখন জেলাবাসীর পাশাপাশি বাইরের জেলাগুলোতেও বেশ পরিচিত। আর এই পরিচিতির কারণ হচ্ছে শতবর্ষী একটি আম গাছ। গাছটি দেখতে প্রতিদিনই অসংখ্য লোক এখানে ভিড় করছেন। তবে দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এ সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

গোপালগঞ্জ জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে হিরণ্য কান্দি গ্রাম। সম্প্রতি গ্রামটি শুধু জেলার লোকজনের কাছেই নয়, বরং আশপাশের জেলাবাসীর কাছেও পরিচিত হয়ে উঠেছে। প্রতিদিনই গাছটি দেখতে শত শত লোক ভিড় করে থাকেন। তবে ঈদ, পূজা, পহেলা বৈশাখসহ বিশেষ দিনগুলোতে হাজারও মানুষের সমাগম ঘটে।

হিরণ্য কান্দি গ্রামের বাচ্চু শেখ ও তার দুই ভাইয়ের ৫৭ শতাংশ জমির ওপর শতবর্ষী এই আম গাছটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। চারদিকে এর বড় বড় ডালপালা, মূলগুলি গাছ থেকে নেমে মাটি স্পর্শ করে আবার ওপরের দিকে উঠে গেছে।

আম গাছটি দেখতে আসা কয়েকজন জানান, এখানে বিশ্রামের জায়গাসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা গেলে দর্শনার্থীদের সংখ্যা আরও বাড়তো।

স্থানীয়রা জানান, দুই বছর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ গ্রামে আসার আধা কিলোমিটার রাস্তা পাকা করে দেওয়া হয়। এছাড়া দুটি সাইন বোর্ড লাগিয়ে দেওয়া হয়। কিন্তু গাছটি রক্ষণাবেক্ষণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, শতবর্ষী আম গাছ এলাকার উন্নয়নে যা যা করা দরকার তা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

এদিকে আম গাছটিকে ঘিরে এলাকাটি পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দর্শনার্থী ও এলাকাবাসী।


দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ