দৈনিক সমাবেশ
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মহাদেবপুরে ৫৫ তম জাতীয় সমবয় দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা এর নেতৃত্বে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরক্ষণে জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার পলাশ কুমার প্রামাণিক। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, আকজ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ হাসানুজ্জামান, মহাদেবপুর উপজেলা নার্সারী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আজমীর আলী, কৃষ্ণ কান্তি, হাফিজ মাওলানা মোঃ জাহিদুর রহমান প্রমূখ। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশীদ মামুন, রাজনৈতিক সচিব ও কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পদক এস. এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম মিরাজ,  উপজেলা কৃষকদলের সহ সভাপতি মোঃ ইমরুল কায়েস সাজু, সফাপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শামসুল আলম বাচ্চু সহ উপজেলা থেকে আগত বিভিন্ন সময় সমিতির নেতৃবৃন্দ অন্যতম। আলোচনা  শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে শিয়ালী অর্পণ কৃষি উন্নয়ন সমবায়ী সমিতি লিঃ এর সভাপতি আব্দুল কাদের, আকজ বহুমুখী সমবায়ী সমিতি লিঃ এর সভাপতি  হাসানুজ্জামান ও ইউনিক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সদস্য  জহুরুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়েছে।  উল্লেখ্য যে ,প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বক্তব্য দান কালে বলেন ,আগামী ৩ মাসের মধ্যে উপজেলার যতগুলি সমবায় সমিতি আছে রাষ্ট্রীয় নিয়মে তার সঠিক তালিকা সহ হিসাব-নিকাশ এবং আনুষাঙ্গিক উপস্থাপন করবার জন্য উপজেলা সমবায় অফিসারকে নির্দেশ প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মহাদেবপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ