চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী ৬ মিনিট আগে

কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধানের ক্রয়মূল্য বাড়িয়ে আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার - খাদ্যমন্ত্রী ৭ মিনিট আগে

জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় মিশনের নতুন প্রধান পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন ৮ মিনিট আগে

শাহজালালে কাস্টমস গোয়েন্দার অভিযানে ৩২ লাখ টাকার বিভিন্ন পণ্য আটক ১০ মিনিট আগে

তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১১ মিনিট আগে
দৈনিক সমাবেশ
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল

যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন, দিনব্যাপী সমবায় মেলায় প্রাণের ছোঁয়া

লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক  বিদ্যালয়ে গৌরীচন্না ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাজনীন খানমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু ক্ষমতার ভাগ চাননি - এমপি ফজলে হুদা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

রাজনৈতিক কোন্দলে মেয়র প্রার্থীর ব্যানার-ফেস্টুন ভাঙচুরের অভিযোগ

রাজনৈতিক কোন্দলে মেয়র প্রার্থীর ব্যানার-ফেস্টুন ভাঙচুরের অভিযোগ

যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন, দিনব্যাপী সমবায় মেলায় প্রাণের ছোঁয়া

যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন, দিনব্যাপী সমবায় মেলায় প্রাণের ছোঁয়া

দেশব্যাপী যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ও দিনভর সমবায় পণ্য মেলা ২০২৬ উদযাপিত হয়েছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য: "করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" । 

আজ  রবিবার (৮ ই নভেম্বর)  কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উদযাপিত হয়েছে। 

জেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক  আয়োজিত দিবসটি উপলক্ষ্যে সকালে কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয় থেকে থেকে সমবায়ীদের একটি র‍্যালি প্রধান শহরের প্রান কেন্দ্র এন এস রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমাপ্তি করে। এরপর জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে ফিতা কেটে সমবায় পণ্য মেলার শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ তৌহিদ বিন হাসান।

আপন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: আমিনুল ইসলাম (নাঈম) ও কুষ্টিয়া সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মো: আখতার হোসেনের যৌথ  সঞ্চালনায় এবং কুষ্টিয়া জেলা সমবায় অফিসার জনাব প্রভাস চন্দ্রবালার  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব মো: তৌহিদ বিন হাসান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মো: আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ  অতিরিক্ত পুলিশ সুপার জনাব শিকদার মো: হাসান ইমাম, কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের সেক্রেটারি জনাব জানারুল ইসলাম জয়। এছাড়া সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,জনাব মোঃ সমসের আলী, সভাপতি, কুষ্টিয়া সদর আশ্রায়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ ও জনাব মো: আব্দুর রসিদ সভাপতি সোপান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ তৌহিদ বিন হাসান বলেন, "দেশ গঠনে সমবায় সমিতি গুলো অনেক বড় ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র ১২ বছরের মধ্যে জাপান আবার ঘুরে দাঁড়িয়েছিল। যেটি সম্ভব হয়েছিল সম্মিলিতভাবে তাদের ঐক্যবদ্ধের কারণে।এছাড়া ইন্ডিয়ার আমুল নামে একটা সমবায় ভিত্তিক দুগ্ধ কোম্পানি মাত্র ২৫০ লিটার দুধ উৎপাদন করে শুরু করেছিল। সেই কোম্পানির বর্তমান মূলধন ২৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তিনি আরো বলেন কুষ্টিয়ার প্রতিটি সমবায় সমিতির উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় থাকলে, বি এস টি আই এর অনুমোদনের ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। এছাড়াও তিনি সমবায়ীদের উৎপাদন মুখী ও সৃষ্টিশীল কর্মকান্ডকে আরো গতিশীল করার জন্য মাঝেমধ্যে সমবায়ীদের সঙ্গে মতবিনিময়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব প্রভাস চন্দ্র বালা বলেন,  সমবায় আন্দোলন হলো সম্মিলিত প্রচেষ্টা ও অর্থনৈতিক মুক্তির এক শক্তিশালী হাতিয়ার। "করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ "- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা দেশের প্রতিটি মানুষের কাছে সমবায়ের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ীদের অবদানের প্রশংসা করেন।জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরো বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও  সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন, দিনব্যাপী সমবায় মেলায় প্রাণের ছোঁয়া
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন, দিনব্যাপী সমবায় মেলায় প্রাণের ছোঁয়া

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

দেশব্যাপী যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ও দিনভর সমবায় পণ্য মেলা ২০২৬ উদযাপিত হয়েছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য: "করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" । 

আজ  রবিবার (৮ ই নভেম্বর)  কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলা উদযাপিত হয়েছে। 

জেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক  আয়োজিত দিবসটি উপলক্ষ্যে সকালে কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয় থেকে থেকে সমবায়ীদের একটি র‍্যালি প্রধান শহরের প্রান কেন্দ্র এন এস রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সমাপ্তি করে। এরপর জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে ফিতা কেটে সমবায় পণ্য মেলার শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ তৌহিদ বিন হাসান।

আপন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: আমিনুল ইসলাম (নাঈম) ও কুষ্টিয়া সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মো: আখতার হোসেনের যৌথ  সঞ্চালনায় এবং কুষ্টিয়া জেলা সমবায় অফিসার জনাব প্রভাস চন্দ্রবালার  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক জনাব মো: তৌহিদ বিন হাসান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মো: আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ  অতিরিক্ত পুলিশ সুপার জনাব শিকদার মো: হাসান ইমাম, কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের সেক্রেটারি জনাব জানারুল ইসলাম জয়। এছাড়া সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,জনাব মোঃ সমসের আলী, সভাপতি, কুষ্টিয়া সদর আশ্রায়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ ও জনাব মো: আব্দুর রসিদ সভাপতি সোপান সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ তৌহিদ বিন হাসান বলেন, "দেশ গঠনে সমবায় সমিতি গুলো অনেক বড় ভূমিকা রাখতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র ১২ বছরের মধ্যে জাপান আবার ঘুরে দাঁড়িয়েছিল। যেটি সম্ভব হয়েছিল সম্মিলিতভাবে তাদের ঐক্যবদ্ধের কারণে।এছাড়া ইন্ডিয়ার আমুল নামে একটা সমবায় ভিত্তিক দুগ্ধ কোম্পানি মাত্র ২৫০ লিটার দুধ উৎপাদন করে শুরু করেছিল। সেই কোম্পানির বর্তমান মূলধন ২৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তিনি আরো বলেন কুষ্টিয়ার প্রতিটি সমবায় সমিতির উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় থাকলে, বি এস টি আই এর অনুমোদনের ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। এছাড়াও তিনি সমবায়ীদের উৎপাদন মুখী ও সৃষ্টিশীল কর্মকান্ডকে আরো গতিশীল করার জন্য মাঝেমধ্যে সমবায়ীদের সঙ্গে মতবিনিময়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব প্রভাস চন্দ্র বালা বলেন,  সমবায় আন্দোলন হলো সম্মিলিত প্রচেষ্টা ও অর্থনৈতিক মুক্তির এক শক্তিশালী হাতিয়ার। "করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ "- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা দেশের প্রতিটি মানুষের কাছে সমবায়ের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ীদের অবদানের প্রশংসা করেন।জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরো বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও  সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ