নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে প্রতিপক্ষের (চাচাতো ভাই) অস্ত্রের কোপে সাত্তার শেখের ছেলে হাসানুর শেখ(৫৫) নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে হাসিবুল শেখ(২০) জানান, গত মঙ্গলবার আমাদের জমির সীমানায় গাছের চারা লাগিয়েছিলাম। বুধবার ভোরে আমার চাচাতো ভাইয়েরা অভিযোগ করেন যে গাছ বড় হলে তাদের সীমানায় ঢুকে যাবে। এখান থেকে গাছের চারা তুলে ফেলতে হবে।
এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে তারা আমার মা সাহেরা বেগম(৪৭)কে গালিগালাজ, মারধর করে। তারা ৫/৬ জনে মিলে হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে আমার বাবা জখম হন। এসময় আমার মা ও আমাকেও মারপিট করা হয়।
পরে গ্রামবাসীরা আমার বাবাকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
লোহাগড়া হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সায়াদুল্লাহ হিমেল জানান, রুগী হাসপাতালে আনা হলে পরীক্ষা-নীরিক্ষা করে বুঝতে পারি অনেক আগেই তার মৃত্যু হয়েছে।
আহত মা ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দোষীদের গ্রেফতারের অভিযান চলছে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

মতামত