দৈনিক সমাবেশ
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

তারেক রহমান বলেছেন স্বাধীনতা বিরোধীরা ও চেতনা বিক্রিকারীরা একজোট হয়েছে - এমপি ফজলে হুদা

প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে স্বাধীনতা বিরোধীরা আর চেতনা বিক্রি কারীরা আবার একজোট হয়েছে। গুপ্ত আর সুপ্তরা  অস্থিরতার মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমি মহাদেবপুরবাসীকে বলতে চাই এই গুপ্ত এবং সুপ্তরা মহাদেবপুরে আমাদের দলের মধ্যেও আছে। যারা বিগত দিনে ফ্যাসিবাদের সাথে আঁতাত করে সেলিমেরে ঠিলা মার্কার ভোট করেছেন। এ সকল গুপ্ত এবং সুপ্তদের সাথে ফজলে হুদা  কোনদিন আপোষ করবে না।

২৭ অক্টোবর বিকেলে মহাদেবপুরের হার্ড পয়েন্ট মাছ চত্বর এলাকায়  স্থাপিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মহাদেবপুর উপজেলা যুবদলের আয়োজনে এক বিশাল সমাবেশে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর -বদলগাছি আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা  এসব কথা বলেন। 

জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক জিএস এবং যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা এর সঞ্চালনায় এবং যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ। 

এসময় মঞ্চে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নানু , সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ ,এস এম হান্নান ,ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শ্রী রামপ্রসাদ  ভদ্র , ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ সহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল, ১০ ইউনিয়ন যুবদল ছাত্রদল মহিলা দল এর সুপার ফাইভরা উপবিষ্ট ছিলেন। অতিসম্প্রতি ঐতিহাসিক ডাকবাংলা মাঠে ইসলামিক সম্মেলনের নামে দেশদ্রোহী এক বক্তার উক্তিকে উল্লেখ করে প্রধান অতিথি এমপি ফজলে হুদা আরো বলেন- যারা নিজেদের বিবিদের সাথে পর্দার অভিনয় করে আর অন্য নারীদের হোটেলে নিয়ে বেবিচারীতে লিপ্ত থাকে।  নাতনির বয়সীদেরও যারা ছাড়ে না তাদের মুখে ইসলামের কথা মানায় না। আমি ২৪ এর গণঅভ্যুত্থানের আগে ১৭ বছর ধরে বলে এসেছিলাম যেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার  পতন হবে এবং ওসি ডিসিরা পরিবর্তন/ বদল হবে সেদিন আমি এলাকায় মনোনয়ন নিয়ে আসবো। স্থানীয় কতিপয় বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, যারা চেয়ারম্যানদের ( সম্ভাব্য প্রার্থীদের)কাছ থেকে দরখাস্ত চেয়েছেন মানেই তো মাল চেয়েছেন । চেয়ারম্যান প্রার্থী কে হবেন এটা তো শুধু দলের চেয়ারম্যান তারেক রহমানের কম্পিউটারে আছে। শুধু মেম্বার প্রার্থী আমরা গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক উপায়ে নির্বাচিত করব। দেশে আবার গ্রাম সরকার চালু হবে যারা মেম্বার প্রার্থী হিসেবে নমিনেশন পাবেন না তাদের মন খারাপ করবার কিছু নেই। আগামী দিনে  গ্রাম সরকারেরাই সালিশ বিচার করবেন ।অনেক কিছু আসছে বিএনপি কর্মীদের হতাশ হওয়ার কিছু নাই সকলেই কোন না কোন কাজ করতে পারবেন। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে গ্রাম পর্যায়ের সম্ভাব্য সকল প্রয়াত নেতাদের স্মরণ করেন। উল্লেখ্য যে,  এমপি ফজলে হুদার নেতৃত্বে আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তারেক রহমান বলেছেন স্বাধীনতা বিরোধীরা ও চেতনা বিক্রিকারীরা একজোট হয়েছে - এমপি ফজলে হুদা
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

তারেক রহমান বলেছেন স্বাধীনতা বিরোধীরা ও চেতনা বিক্রিকারীরা একজোট হয়েছে - এমপি ফজলে হুদা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে স্বাধীনতা বিরোধীরা আর চেতনা বিক্রি কারীরা আবার একজোট হয়েছে। গুপ্ত আর সুপ্তরা  অস্থিরতার মাধ্যমে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমি মহাদেবপুরবাসীকে বলতে চাই এই গুপ্ত এবং সুপ্তরা মহাদেবপুরে আমাদের দলের মধ্যেও আছে। যারা বিগত দিনে ফ্যাসিবাদের সাথে আঁতাত করে সেলিমেরে ঠিলা মার্কার ভোট করেছেন। এ সকল গুপ্ত এবং সুপ্তদের সাথে ফজলে হুদা  কোনদিন আপোষ করবে না।

২৭ অক্টোবর বিকেলে মহাদেবপুরের হার্ড পয়েন্ট মাছ চত্বর এলাকায়  স্থাপিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মহাদেবপুর উপজেলা যুবদলের আয়োজনে এক বিশাল সমাবেশে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর -বদলগাছি আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা  এসব কথা বলেন। 

জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক জিএস এবং যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা এর সঞ্চালনায় এবং যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ। 

এসময় মঞ্চে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নানু , সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ ,এস এম হান্নান ,ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শ্রী রামপ্রসাদ  ভদ্র , ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের জেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ সহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল, ১০ ইউনিয়ন যুবদল ছাত্রদল মহিলা দল এর সুপার ফাইভরা উপবিষ্ট ছিলেন। অতিসম্প্রতি ঐতিহাসিক ডাকবাংলা মাঠে ইসলামিক সম্মেলনের নামে দেশদ্রোহী এক বক্তার উক্তিকে উল্লেখ করে প্রধান অতিথি এমপি ফজলে হুদা আরো বলেন- যারা নিজেদের বিবিদের সাথে পর্দার অভিনয় করে আর অন্য নারীদের হোটেলে নিয়ে বেবিচারীতে লিপ্ত থাকে।  নাতনির বয়সীদেরও যারা ছাড়ে না তাদের মুখে ইসলামের কথা মানায় না। আমি ২৪ এর গণঅভ্যুত্থানের আগে ১৭ বছর ধরে বলে এসেছিলাম যেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার  পতন হবে এবং ওসি ডিসিরা পরিবর্তন/ বদল হবে সেদিন আমি এলাকায় মনোনয়ন নিয়ে আসবো। স্থানীয় কতিপয় বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, যারা চেয়ারম্যানদের ( সম্ভাব্য প্রার্থীদের)কাছ থেকে দরখাস্ত চেয়েছেন মানেই তো মাল চেয়েছেন । চেয়ারম্যান প্রার্থী কে হবেন এটা তো শুধু দলের চেয়ারম্যান তারেক রহমানের কম্পিউটারে আছে। শুধু মেম্বার প্রার্থী আমরা গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক উপায়ে নির্বাচিত করব। দেশে আবার গ্রাম সরকার চালু হবে যারা মেম্বার প্রার্থী হিসেবে নমিনেশন পাবেন না তাদের মন খারাপ করবার কিছু নেই। আগামী দিনে  গ্রাম সরকারেরাই সালিশ বিচার করবেন ।অনেক কিছু আসছে বিএনপি কর্মীদের হতাশ হওয়ার কিছু নাই সকলেই কোন না কোন কাজ করতে পারবেন। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে গ্রাম পর্যায়ের সম্ভাব্য সকল প্রয়াত নেতাদের স্মরণ করেন। উল্লেখ্য যে,  এমপি ফজলে হুদার নেতৃত্বে আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ