দৈনিক সমাবেশ
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মহাদেবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি'র প্রস্তুতি সভা

লোহাগড়ায় ইউএনও-ওসির মানবিক উদ্যোগ, কিশোর-কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

নড়াইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি,  ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

মহাদেবপুরে শেখ হাসিনার পক্ষে মিছিল করায় ছাত্রলীগ নেতা জেল হাজতে

ঢাকা-১৩ আসনের গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

মহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম্

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম্

লোহাগড়ায় ইউএনও-ওসির মানবিক উদ্যোগ, কিশোর-কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

লোহাগড়ায় ইউএনও-ওসির মানবিক উদ্যোগ, কিশোর-কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা এলাকার একটি আবাসিক হোটেল থেকে অপ্রাপ্ত বয়স্ক এক ছেলে ও এক মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।

পরে তাদের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে ২০১৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান মোতাবেক অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত মেয়েটির বাবা, পেশায় ভ্যান চালক, তার মেয়েকে সুস্থ ও নিরাপদে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি মেয়ের সম্মান রক্ষা ও দ্রুত ব্যবস্থা নেওয়ায় লোহাগড়া থানার ওসি এবং ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি বলেন, "অপ্রাপ্ত বয়স্কদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো প্রকার মামলা বা হয়রানি নয়, আমরা চেয়েছি শিশু দুটির ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। তাই আইনগত প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উভায় পরিবার অঙ্গীকার করেন প্রাপ্ত বয়স হলে  ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ দিবেন বলে আশ্বস্ত করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ধরনের ঘটনা রোধে আবাসিক হোটেলগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো হবে। অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

এই মানবিক কাজের জন্য স্থানীয়দের মাঝে ইউএনও ও ওসির ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

লোহাগড়ায় ইউএনও-ওসির মানবিক উদ্যোগ, কিশোর-কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

লোহাগড়ায় ইউএনও-ওসির মানবিক উদ্যোগ, কিশোর-কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা এলাকার একটি আবাসিক হোটেল থেকে অপ্রাপ্ত বয়স্ক এক ছেলে ও এক মেয়েকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।

পরে তাদের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে ২০১৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান মোতাবেক অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত মেয়েটির বাবা, পেশায় ভ্যান চালক, তার মেয়েকে সুস্থ ও নিরাপদে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি মেয়ের সম্মান রক্ষা ও দ্রুত ব্যবস্থা নেওয়ায় লোহাগড়া থানার ওসি এবং ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি বলেন, "অপ্রাপ্ত বয়স্কদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো প্রকার মামলা বা হয়রানি নয়, আমরা চেয়েছি শিশু দুটির ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। তাই আইনগত প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উভায় পরিবার অঙ্গীকার করেন প্রাপ্ত বয়স হলে  ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ দিবেন বলে আশ্বস্ত করেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ধরনের ঘটনা রোধে আবাসিক হোটেলগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো হবে। অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

এই মানবিক কাজের জন্য স্থানীয়দের মাঝে ইউএনও ও ওসির ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ