দৈনিক সমাবেশ
প্রকাশ : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মহাদেবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি'র প্রস্তুতি সভা

লোহাগড়ায় ইউএনও-ওসির মানবিক উদ্যোগ, কিশোর-কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

নড়াইলে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি,  ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের রৌমারীতে নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

মহাদেবপুরে শেখ হাসিনার পক্ষে মিছিল করায় ছাত্রলীগ নেতা জেল হাজতে

ঢাকা-১৩ আসনের গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

মহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম্

মহাদেবপুরের কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট খ্যাত বদিউজ্জামান বদিকে মহাদেবপুর থানা পুলিশ অবশেষে আটক করতে সক্ষম হয়েছে।

জানা গেছে ,২৪ অক্টোবর শনিবার রাত ৮ টার দিকে উপজেলার চক গোবিন্দ গ্রামের একটি বাগান থেকে মহাদেবপুর থানা  পুলিশ কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট বদিউজ্জামান বদিকে  আটক করেছে। আটককৃত বদি মহাদেবপুর উপজেলা সদরের চক গোবিন্দ গ্রামের মহির উদ্দিনের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক জানান, আটককৃত বদিউজ্জামান বদির বিরুদ্ধে মহাদেবপুর থানা সহ অন্যান্য থানায় মোট ১৯ টি নিয়মিত মামলা রয়েছে। 

এ সকল মামলার মধ্যে ইতিমধ্যে দুটি মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশ হয়েছে বদির বিরুদ্ধে। মহাদেবপুর থানায় ২০১৭ সাল দায়ের কৃত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি ( ২ ) জিআর ১০৪/১৭ (মহা :)বিশেষ ট্রাইব্যুনাল যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত মাদক সম্রাট ও চোরাকারবারি বদিউজ্জামান বদিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাস সশ্রম করা দন্ড প্রদান করে। 

অপরদিকে ধামইর হাট থানার ২০১৩ সালে দায়েরকৃত  অপর একটি মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি (২ )জি আর ১৯০/১৩ (ধাম:) বিশেষ ট্রাইব্যুনাল মামলা নম্বর ৬৫/ ২০১৪  নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত উক্ত আসামীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। 

কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট বদিউজ্জামান বদি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক থেকে  দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপকর্ম পরিচালনা করে এসেছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে , এর আগে উল্লেখিত দণ্ডপ্রাপ্ত  আসামীকে আটকের জন্য মহাদেবপুর থানা পুলিশ  গেলে একজন পুলিশ অফিসারকে বদি  দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করায় ওই পুলিশ অফিসারকে   হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামী বদিকে ২৫ অক্টোবর রবিবারে পুলিশ স্কটের মাধ্যমে কোর্টে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

মহাদেবপুরের কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট খ্যাত বদিউজ্জামান বদিকে মহাদেবপুর থানা পুলিশ অবশেষে আটক করতে সক্ষম হয়েছে।

জানা গেছে ,২৪ অক্টোবর শনিবার রাত ৮ টার দিকে উপজেলার চক গোবিন্দ গ্রামের একটি বাগান থেকে মহাদেবপুর থানা  পুলিশ কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট বদিউজ্জামান বদিকে  আটক করেছে। আটককৃত বদি মহাদেবপুর উপজেলা সদরের চক গোবিন্দ গ্রামের মহির উদ্দিনের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক জানান, আটককৃত বদিউজ্জামান বদির বিরুদ্ধে মহাদেবপুর থানা সহ অন্যান্য থানায় মোট ১৯ টি নিয়মিত মামলা রয়েছে। 

এ সকল মামলার মধ্যে ইতিমধ্যে দুটি মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশ হয়েছে বদির বিরুদ্ধে। মহাদেবপুর থানায় ২০১৭ সাল দায়ের কৃত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি ( ২ ) জিআর ১০৪/১৭ (মহা :)বিশেষ ট্রাইব্যুনাল যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত মাদক সম্রাট ও চোরাকারবারি বদিউজ্জামান বদিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাস সশ্রম করা দন্ড প্রদান করে। 

অপরদিকে ধামইর হাট থানার ২০১৩ সালে দায়েরকৃত  অপর একটি মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি (২ )জি আর ১৯০/১৩ (ধাম:) বিশেষ ট্রাইব্যুনাল মামলা নম্বর ৬৫/ ২০১৪  নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত উক্ত আসামীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। 

কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট বদিউজ্জামান বদি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক থেকে  দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপকর্ম পরিচালনা করে এসেছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে , এর আগে উল্লেখিত দণ্ডপ্রাপ্ত  আসামীকে আটকের জন্য মহাদেবপুর থানা পুলিশ  গেলে একজন পুলিশ অফিসারকে বদি  দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করায় ওই পুলিশ অফিসারকে   হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামী বদিকে ২৫ অক্টোবর রবিবারে পুলিশ স্কটের মাধ্যমে কোর্টে সোপর্দ করা হয়েছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ