দৈনিক সমাবেশ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

হতাশ হয়ে মাথা গরম করবেন না, জনগণের দাবি মেনে নিন: জামায়াত আমির

আমরা সরকারের বিরুদ্ধে নই, দেশের বিরুদ্ধেও নই: কর্নেল অলি

তারেক রহমানকেই নির্ধারণ করতে হবে 'তিনি কি হেলিকপ্টারে করে দেশ থেকে পালিয়ে যাবেন, নাকি পদত্যাগ করবেন' - নাহিদ ইসলাম

লংমার্চ না করে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান রাশেদ খানের

ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্তের পরই আদানি প্ল্যান্টের বিদ্যুৎ বন্ধ - রিজভি

এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ ফেরার সুযোগ তৈরি হবে : সারজিস

আইপিইউ মহাসচিবের কাছে ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে ‘মাইনাস’ করার অভিযোগ আওয়ামী লীগের

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে

হতাশ হয়ে মাথা গরম করবেন না, জনগণের দাবি মেনে নিন: জামায়াত আমির

হতাশ হয়ে মাথা গরম করবেন না, জনগণের দাবি মেনে নিন: জামায়াত আমির

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী লং মার্চ সফল হওয়ার পর অনেকের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। গত দুই দিন ধরে রাজধানীতে এর কিছু লক্ষণও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্টদের হতাশ হয়ে মাথা গরম না করে জনগণের দাবি মেনে নেওয়ার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আজকে আমাদের দ্বিতীয় দফার লং মার্চ। প্রথম দফা ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর মেহেরবানীতে সফলভাবে এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুই দিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরঞ্চ জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন। আজকে আট দফা, মনে রাখবেন, এটা নয় দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।’

দাবিগুলো এক দফায় পরিণত হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন।’

দাবি মেনে না নিলে ষড়যন্ত্র বা চক্রান্তের মাধ্যমে আন্দোলন থামানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো চক্রান্ত-ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আমরা কোনো কিছুকেই পরোয়া করব না। কারণ আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি।’

১১ দলীয় জোটের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের সমর্থন রয়েছে বলেও দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আজকে ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমরা জনগণকে কথা দিচ্ছি, এ লড়াই শুরু হয়েছে। দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হতাশ হয়ে মাথা গরম করবেন না, জনগণের দাবি মেনে নিন: জামায়াত আমির
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

হতাশ হয়ে মাথা গরম করবেন না, জনগণের দাবি মেনে নিন: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী লং মার্চ সফল হওয়ার পর অনেকের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। গত দুই দিন ধরে রাজধানীতে এর কিছু লক্ষণও দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্টদের হতাশ হয়ে মাথা গরম না করে জনগণের দাবি মেনে নেওয়ার চেষ্টা করার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আজকে আমাদের দ্বিতীয় দফার লং মার্চ। প্রথম দফা ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর মেহেরবানীতে সফলভাবে এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুই দিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরঞ্চ জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন। আজকে আট দফা, মনে রাখবেন, এটা নয় দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।’

দাবিগুলো এক দফায় পরিণত হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘এক দফায় যখন পরিণত হবে, তখন কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ হবে। আমরা বলি, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন।’

দাবি মেনে না নিলে ষড়যন্ত্র বা চক্রান্তের মাধ্যমে আন্দোলন থামানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘যদি দাবি মানতে ব্যর্থ হন, তাহলে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো চক্রান্ত-ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আমরা কোনো কিছুকেই পরোয়া করব না। কারণ আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি।’

১১ দলীয় জোটের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের সমর্থন রয়েছে বলেও দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আজকে ১৮ কোটি মানুষ ১১ দলের সঙ্গে আছে। সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমরা জনগণকে কথা দিচ্ছি, এ লড়াই শুরু হয়েছে। দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ