দৈনিক সমাবেশ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ফ্রান্সের সঙ্গে আলোচনা

বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ফ্রান্সের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

সাক্ষাতে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন হুমায়ুন কবির। পাশাপাশি পারস্পরিক স্বার্থের বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।

অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধ খাতে বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরেন হুমায়ুন কবির। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানান তিনি।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বা ইউএনজিএ নিয়ে বৈঠকে উভয় পক্ষ নিজেদের অগ্রাধিকার ও প্রত্যাশা নিয়ে আলোচনা করে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ফ্রান্সের আগ্রহ পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। তিনি বাংলাদেশ সরকারের গণতান্ত্রিক সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একসঙ্গে কাজ করার প্রস্তুতির কথাও জানায় উভয় পক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ফ্রান্সের সঙ্গে আলোচনা
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ফ্রান্সের সঙ্গে আলোচনা

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ফ্রান্সের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

সাক্ষাতে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের অব্যাহত সম্পৃক্ততার প্রশংসা করেন হুমায়ুন কবির। পাশাপাশি পারস্পরিক স্বার্থের বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান তিনি।

অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধ খাতে বাংলাদেশে ফরাসি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরেন হুমায়ুন কবির। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানান তিনি।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বা ইউএনজিএ নিয়ে বৈঠকে উভয় পক্ষ নিজেদের অগ্রাধিকার ও প্রত্যাশা নিয়ে আলোচনা করে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, বহুপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ফ্রান্সের আগ্রহ পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। তিনি বাংলাদেশ সরকারের গণতান্ত্রিক সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন হুমায়ুন কবির। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একসঙ্গে কাজ করার প্রস্তুতির কথাও জানায় উভয় পক্ষ।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ