দৈনিক সমাবেশ

সিগারেট খাতে ভ্যাট ফাঁকির নতুন কৌশল: সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকার একটি প্রিভেন্টিভ টিম গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ০২/০৯/২০২৬ খ্রি. তারিখে গাজীপুরে অবস্থিত Virgo Tobacco Ltd. ৪৩/১, Kaultia, Post: BOF. Gazipura, Gazipur Sadar PS; Gazipur-1703 নামীয় প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালায়।

গোয়েন্দা দল প্রতিষ্ঠানে রক্ষিত দলিলাদি জব্দ করে এবং প্রাথমিক গণনায় অবৈধ ভাবে সিগারেট উৎপাদন ও বিপণন থেকে প্রায় সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করে। প্রতিষ্ঠানটি তাদের রক্ষিত দলিলাদি ঠিক রেখে অভিনব পদ্ধতিতে রাজস্ব ফাঁকির নতুন উপায় বের করে।

ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দুটি টিম একযোগে সিগারেট কারখানা এবং কাছাকাছি আরেকটি গুদামে অভিযান চালায়। এ সময় বাইরে থেকে গেট বন্ধ রেখে ভিতরে উৎপাদন কার্যক্রম চলছিল। বারবার গেট খুলতে বলার পরেও কেউ সাড়া দেয়নি। পরে দেয়াল টপকে গোয়েন্দা দল ভিতবে ঢুকে দেখতে পায় যে, সিগারেট উৎপাদন হচ্ছে। গোয়েন্দা দল কারখানা চত্বরে ধোঁয়া দেখে চেক করতে গিয়ে দেখেন ব্যবহৃত ব্যান্ডরোল এবং নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট পুড়িয়ে দেওয়া হচ্ছে। পোড়ানো সিগারেটের দলিলাদি উপস্থাপন করতে বললে তারা তা দেখাতে পারেননি। এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তার অনুমোদন নেওয়া হয়েছে কিনা তা জানতে চাইলে কোন অনুমোদন নেওয়া হয়নি বলে তারা নিশ্চিত করেন।

আনুমানিক ৫০ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত সিগারেট পুড়িয়েছে বলে লিখিত বিবৃতির মাধ্যমে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার নিশ্চিত করেন। গোয়েন্দা দল তাৎক্ষণিকভাবে উক্ত পোড়া ব্যান্ডরোলের অবশিষ্টাংশ আলামত হিসেবে জব্দ করে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে কারখানা এবং তৎসংলগ্ন গুদাম/আবাসিক ভবন থেকে ব্যবহৃত স্ট্যাম্প/ব্যান্ডরোল, সিগারেট উৎপাদনের বিভিন্ন কাঁচামাল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে কিছু বিদেশী ব্রান্ডের সিগারেটের নমুনা এবং খালি প্যাকেট পাওয়া যায়। এগুলো নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলমান রয়েছে।

প্রাথমিক অনুসন্ধান ও জব্দকৃত আলামত পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, প্রতিষ্ঠানটি বৈধ স্ট্যাম্প/ব্যান্ডরোল ব্যবহারের পাশাপাশি ব্যবহৃত স্ট্যাম্প/ব্যান্ডরোল ব্যবহার করে গোপনে সিগারেট উৎপাদন ও বাজারজাত করে আসছিল। মূসক গোয়েন্দার আইটি ও সাইবার ফরেনসিক টিম উক্ত মোবাইল ফোনসমূহের চ্যাট হিস্ট্রি, বিক্রয় সংক্রান্ত গোপন মেসেজ এবং হিসাবের ছবি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে। প্রাপ্ত ডেটা বিশ্লেষণে দেখা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে উৎপাদিত সিগারেটের একটি বড় অংশ কোনো রকম ভ্যাট চালান (মূসক-৬.৩) ছাড়াই বাজারে সরবরাহ করে আসছিল, যা তাদের মূল হিসাব বইয়ে গোপন রাখা হয়েছে। উদ্ধারকৃত পণ্য ও প্রাপ্ত তথ্য-উপাত্তের প্রাথমিক হিসাব অনুযায়ী, সরকারের প্রাপ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক বাবদ সাড়ে ৭২ কোটি টাকা রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং: ১৭/২০২৬, তারিখ: ১৪/০৯/২০২৬ খ্রি.।

সরকারি রাজস্ব সুরক্ষা, তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং জাল স্ট্যাম্প/ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকি বন্ধে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা-এর অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিগারেট খাতে ভ্যাট ফাঁকির নতুন কৌশল: সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিগারেট খাতে ভ্যাট ফাঁকির নতুন কৌশল: সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ