দৈনিক সমাবেশ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

জনাব হুমায়ুন কবির সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত

'এস আর বি' নামে যাত্রা শুরু করল র‍্যাব

'এস আর বি' নামে যাত্রা শুরু করল র‍্যাব

বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন: প্রস্তুতি সভায় অংশগ্রহণ ও একাডেমি পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর - তথ্য মন্ত্রী

যানজট নিরসনে অনেক সিদ্ধান্ত নিয়েছি, বাস্তবায়নে সময় লাগবে - স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অবস্থান পরিবর্তন ইসির

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অবস্থান পরিবর্তন ইসির

'এস আর বি' নামে যাত্রা শুরু করল র‍্যাব

'এস আর বি' নামে যাত্রা শুরু করল র‍্যাব

ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যেই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে কার্যক্রম শুরু করেছে প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্ত হওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, এসআরবি নামে গেজেট হয়েছে। র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে বুধবার থেকে সব কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে ব্যবহৃত বাহিনীর লোগোতেও র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা দেখা যায়। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন করা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহার করা হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা আইনে পরিণত হয়। এর পরদিনই নতুন নাম ও কাঠামোয় কার্যক্রম শুরু করল বাহিনীটি।

বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে ২০০৪ সালের ২৬ মার্চ র‍্যাব গঠন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির সাফল্যের পাশাপাশি পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব বিলুপ্তির দাবিও বিভিন্ন সময়ে সামনে আসে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি র‍্যাব বিলুপ্ত করার দাবি জানায়।

এর ধারাবাহিকতায় র‍্যাবের কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে বাহিনীটিকে কার্যক্রমে রাখা হলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

'এস আর বি' নামে যাত্রা শুরু করল র‍্যাব
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

'এস আর বি' নামে যাত্রা শুরু করল র‍্যাব

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যেই ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে কার্যক্রম শুরু করেছে প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্ত হওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, এসআরবি নামে গেজেট হয়েছে। র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নামে বুধবার থেকে সব কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রের সঙ্গে ব্যবহৃত বাহিনীর লোগোতেও র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা দেখা যায়। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন করা হয়নি। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন লোগো ব্যবহার করা হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা আইনে পরিণত হয়। এর পরদিনই নতুন নাম ও কাঠামোয় কার্যক্রম শুরু করল বাহিনীটি।

বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে ২০০৪ সালের ২৬ মার্চ র‍্যাব গঠন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির সাফল্যের পাশাপাশি পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব বিলুপ্তির দাবিও বিভিন্ন সময়ে সামনে আসে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি র‍্যাব বিলুপ্ত করার দাবি জানায়।

এর ধারাবাহিকতায় র‍্যাবের কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে বাহিনীটিকে কার্যক্রমে রাখা হলো।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ