সাতক্ষীরার পাটকেলঘাটায় পরিবহনের চাপায় পিষ্ট হয়ে আব্দুল মজিদ গাজী (৬৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহসড়কের শাকদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ গাজী সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মজিদ গাজী সাইকেল চালিয়ে পাটকেলঘাটা থেকে বিনেরপোতা যাওয়ার সময় আজিজ কমপ্লেক্সের সামনে পৌঁছালে সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খর্নিয়া হাইওয়ে পুলিশের এসআই খালেদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে।তবে ঘাতক পরিবহন ও চালককে আটক করা সম্ভব হয়নি।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত