দৈনিক সমাবেশ
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মহাদেবপুরে মহিলা মেম্বার আলতা বেগমের আত্মহত্যা

মহাদেবপুরে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার আলতা বেগম ( ৫৩) আত্মহত্যা করেছে । 

১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল পোনে  ৯ টার দিকে উপজেলার 

৩ নম্বর খাজুর ইউনিয়নের ৭-৮ ও ৯ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মোছাঃ আলতা বেগম নিজ শয়নকক্ষে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে আলতা বেগম তার পুত্রবধূকে মাথা ঝিমঝিম করার অজুহাতে দেখিয়ে নিজ শয়ন কক্ষের দরজা ভিজিয়ে দেয় ।একটু পরে প্রতিবেশী এক মহিলা মেম্বারকে ডেকে দিতে বললে তার পুত্রবধূ দরজা ফাঁকা করে দেখে তার শাশুড়ি বাঁশের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এ সময় পুত্রবধূ চিললে উঠলে ওই মহিলা সহ প্রতিবেশীরা ছুটে এসে হাঁসুহা দিয়ে গলায় লাগানো ফাঁস কেটে আলতা বেগমকে নিচে নামায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি কালে ৮টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। এ বিষয়ে মহাদেবপুর  থানা পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ,এস আই মহিদুল ইসলাম ,এসআই আব্দুল মতিন,  সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে আসেন। পরক্ষণে সার্কেল এস পি মাসুদুর রহমান ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলাল উদ্দিন সহ অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিলেন। আত্মহত্যাকারী মহিলা মেম্বার এর পুত্র আতোয়ার থানা পুলিশের নিকট বিনা ময়না তদন্তে তার মায়ের লাশ নিজ জিম্মায় গ্রহণের আবেদন করলে পুলিশ তা মঞ্জুর করে। উল্লেখ্য যে, এলাকাবাসী আরো জানায় বিভিন্ন না পাওয়ার হতাশায় উক্ত মহিলা মেম্বার মানসিক ভারসাম্যহীনতায় দীর্ঘদিন যাবত ভুগছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মহাদেবপুরে মহিলা মেম্বার আলতা বেগমের আত্মহত্যা
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মহাদেবপুরে মহিলা মেম্বার আলতা বেগমের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মহাদেবপুরে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার আলতা বেগম ( ৫৩) আত্মহত্যা করেছে । 

১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল পোনে  ৯ টার দিকে উপজেলার 

৩ নম্বর খাজুর ইউনিয়নের ৭-৮ ও ৯ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মোছাঃ আলতা বেগম নিজ শয়নকক্ষে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে আলতা বেগম তার পুত্রবধূকে মাথা ঝিমঝিম করার অজুহাতে দেখিয়ে নিজ শয়ন কক্ষের দরজা ভিজিয়ে দেয় ।একটু পরে প্রতিবেশী এক মহিলা মেম্বারকে ডেকে দিতে বললে তার পুত্রবধূ দরজা ফাঁকা করে দেখে তার শাশুড়ি বাঁশের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এ সময় পুত্রবধূ চিললে উঠলে ওই মহিলা সহ প্রতিবেশীরা ছুটে এসে হাঁসুহা দিয়ে গলায় লাগানো ফাঁস কেটে আলতা বেগমকে নিচে নামায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি কালে ৮টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। এ বিষয়ে মহাদেবপুর  থানা পুলিশকে খবর দিলে থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ,এস আই মহিদুল ইসলাম ,এসআই আব্দুল মতিন,  সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে আসেন। পরক্ষণে সার্কেল এস পি মাসুদুর রহমান ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় খাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলাল উদ্দিন সহ অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিলেন। আত্মহত্যাকারী মহিলা মেম্বার এর পুত্র আতোয়ার থানা পুলিশের নিকট বিনা ময়না তদন্তে তার মায়ের লাশ নিজ জিম্মায় গ্রহণের আবেদন করলে পুলিশ তা মঞ্জুর করে। উল্লেখ্য যে, এলাকাবাসী আরো জানায় বিভিন্ন না পাওয়ার হতাশায় উক্ত মহিলা মেম্বার মানসিক ভারসাম্যহীনতায় দীর্ঘদিন যাবত ভুগছিলেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০। ইমেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ