ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
তিনি জানান, এনবিআরের দাবিকৃত এ কর পরিশোধের জন্য গ্রামীণ কল্যাণকে তিন অর্থবছর সময় দেওয়া হয়েছে।
এনবিআরের কর দাবি চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এর আগে হাইকোর্টে একাধিক পৃথক রিট আবেদন করা হয়েছিল। এসব রিটের রুল খারিজ করে তিন অর্থবছরের মধ্যে এনবিআরের দাবিকৃত কর পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।
তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

মতামত