জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অটোরিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন সন্দিগ্ধ আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আসামিরা হলেন মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী (২৮), সেন্টু জুলিয়ান (২৪) ও মো. রাকিব হোসেন (২৪)।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল হাসান রিয়াল তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তার আবেদনে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, অজ্ঞাত আসামিদের নাম-ঠিকানা শনাক্ত এবং মূল হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের প্রয়োজনীয়তার কথা বলা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে পনির পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমিরসহ অন্য আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে।
মামলার তথ্য অনুযায়ী, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে চোখের চিকিৎসকের কাছে যাওয়ার সময় মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছের পাকা সড়কে অটোরিকশায় ছিলেন তিনি।
এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ ধরে জোরে টান দিলে তিনি চলন্ত অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
মামলা হওয়ার পর গত রোববার র্যাব-২ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত ইয়ামাহা R15 মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত