দৈনিক সমাবেশ
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনে বজ্রপাতের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেটে থাকা গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে বৃষ্টির সময় ব্যাপক বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসভবনের সামনের অংশে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভান।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, বেলা ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর তারা পান। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।

তিনি আরও বলেন, বাড়ির গেটম্যান জানিয়েছেন, গ্যাসের রাইজারে বজ্রপাতের পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনে বজ্রপাতের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ের বাড়ির গেটে থাকা গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে বৃষ্টির সময় ব্যাপক বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসভবনের সামনের অংশে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভান।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, বেলা ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর তারা পান। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়।

তিনি আরও বলেন, বাড়ির গেটম্যান জানিয়েছেন, গ্যাসের রাইজারে বজ্রপাতের পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০। ইমেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ