দৈনিক সমাবেশ
আপডেট : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে: শামা ওবায়েদ

ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার পাশাপাশি তার দলের সাজাপ্রাপ্ত আরও অনেক নেতা-কর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ভারত সরকার জানিয়েছে, এটি তাদের বিচার বিভাগের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনাধীন রয়েছে।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতেই সিদ্ধান্ত

আন্তর্জাতিক বিভিন্ন জোট ও চুক্তিতে বাংলাদেশের সম্পৃক্ততার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কোনো আন্তর্জাতিক চুক্তিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, দেশের জাতীয় স্বার্থ, সম্ভাব্য সুফল ও ভবিষ্যৎ প্রভাব বিবেচনা করেই এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

মানব পাচার নিয়ে উদ্বেগ

মাদারীপুরের অন্যতম প্রধান সমস্যা হিসেবে অবৈধ মানব পাচারের বিষয়টি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক দালালচক্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানব পাচার বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত মানব পাচারকারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ঝুঁকিপূর্ণ প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট দুই দেশের সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা

মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

সভায় মাদারীপুরের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে: শামা ওবায়েদ
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতে অবস্থানরত সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার পাশাপাশি তার দলের সাজাপ্রাপ্ত আরও অনেক নেতা-কর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ভারত সরকার জানিয়েছে, এটি তাদের বিচার বিভাগের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনাধীন রয়েছে।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতেই সিদ্ধান্ত

আন্তর্জাতিক বিভিন্ন জোট ও চুক্তিতে বাংলাদেশের সম্পৃক্ততার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কোনো আন্তর্জাতিক চুক্তিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, দেশের জাতীয় স্বার্থ, সম্ভাব্য সুফল ও ভবিষ্যৎ প্রভাব বিবেচনা করেই এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

মানব পাচার নিয়ে উদ্বেগ

মাদারীপুরের অন্যতম প্রধান সমস্যা হিসেবে অবৈধ মানব পাচারের বিষয়টি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক দালালচক্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানব পাচার বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত মানব পাচারকারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার ঝুঁকিপূর্ণ প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট দুই দেশের সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা

মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

সভায় মাদারীপুরের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০। ইমেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ