দৈনিক সমাবেশ
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না : আইনমন্ত্রী

দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে তাঁকে হারানো হলে দল তা মেনে নেবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে মনোনয়ন পাওয়া প্রার্থীকে দলের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আইনমন্ত্রী। মো. আসাদুজ্জামান বলেন, ‘আপনার কাছে একজন প্রিয় নেতা থাকতেই পারে। আপনি তাঁর জন্য, প্রিয় নেতার জন্য দলের যারা ক্যান্ডিডেট, তাঁদের বিরুদ্ধে ভোট করবেন আর আমার দলের ক্যান্ডিডেটকে হারাবেন—এটা দল গ্রহণ করবে না।’ মনোনয়ন পাওয়া প্রার্থীর দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তাঁর দায়িত্ব হলো সবাইকে নিয়ে কাজ করা। তিনি যদি মনে করেন, আমার নমিনেশন দিয়েছে, আমিই সব, ওনারা কেউ না—সেটাও দল মেনে নেবে না।’ নেতা-কর্মীদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হবে। তবে বক্তব্য দেওয়ার সময় কাউকে গালিগালাজ করা যাবে না। দলকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে, বক্তব্য দেওয়ার সময় নেতা-কর্মীদের সেটি মাথায় রাখতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্যসচিব আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে সাতক্ষীরায় পৌঁছালে জেলা প্রশাসক কাউসার আজিজ, পুলিশ সুপার আশরাফুল আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা আইনমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রোববার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন আইনমন্ত্রী। আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রেসক্লাব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না : আইনমন্ত্রী
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে হারালে দল মেনে নেবে না : আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে তাঁকে হারানো হলে দল তা মেনে নেবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে মনোনয়ন পাওয়া প্রার্থীকে দলের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আইনমন্ত্রী। মো. আসাদুজ্জামান বলেন, ‘আপনার কাছে একজন প্রিয় নেতা থাকতেই পারে। আপনি তাঁর জন্য, প্রিয় নেতার জন্য দলের যারা ক্যান্ডিডেট, তাঁদের বিরুদ্ধে ভোট করবেন আর আমার দলের ক্যান্ডিডেটকে হারাবেন—এটা দল গ্রহণ করবে না।’ মনোনয়ন পাওয়া প্রার্থীর দায়িত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তাঁর দায়িত্ব হলো সবাইকে নিয়ে কাজ করা। তিনি যদি মনে করেন, আমার নমিনেশন দিয়েছে, আমিই সব, ওনারা কেউ না—সেটাও দল মেনে নেবে না।’ নেতা-কর্মীদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হবে। তবে বক্তব্য দেওয়ার সময় কাউকে গালিগালাজ করা যাবে না। দলকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে, বক্তব্য দেওয়ার সময় নেতা-কর্মীদের সেটি মাথায় রাখতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্যসচিব আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে সাতক্ষীরায় পৌঁছালে জেলা প্রশাসক কাউসার আজিজ, পুলিশ সুপার আশরাফুল আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা আইনমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রোববার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন আইনমন্ত্রী। আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, প্রশাসন ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রেসক্লাব, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০। ইমেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ