দৈনিক সমাবেশ
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের উল্টাবাড়ী মাঠে সরকারের সাত মাসের উন্নয়ন কর্মকাণ্ডের মূল্যায়ন এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ধামশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সরকারের গত সাত মাসের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও মূল্যায়নের পাশাপাশি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় বক্তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় ধামশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের উল্টাবাড়ী মাঠে সরকারের সাত মাসের উন্নয়ন কর্মকাণ্ডের মূল্যায়ন এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ধামশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সরকারের গত সাত মাসের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও মূল্যায়নের পাশাপাশি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় বক্তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় ধামশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০। ইমেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ