দৈনিক সমাবেশ
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউনিসেফ বাংলাদেশ- এর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে - মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন -- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে -- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

চীনর দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউনিসেফ বাংলাদেশ- এর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউনিসেফ বাংলাদেশ- এর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ বাংলাদেশ -এর প্রতিনিধি  জিলিয়ান মেলসপ (Ms. Gillian Mellsop) সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়ন, নারী অধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, মিড-ডে মিল, কিশোর কিশোরী ক্লাব, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড, নারী ও শিশু সংক্রান্ত বিভিন্ন আইন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।  

মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ইউনিসেফের উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুদের কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত যে সকল অঙ্গীকার করেছিল, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিতভাবে সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন। 

মন্ত্রী গভীর প্রত্যয় প্রকাশ করে বলেন, মানুষের মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণে সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে। পাশাপাশি, তিনি সকল শিশুর জন্য বাসযোগ্য, উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। 

সাক্ষাৎকালে ইউনিসেফ বাংলাদেশ- এর প্রতিনিধি বাংলাদেশে নারী ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের নেওয়া বিভিন্ন  পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। 

প্রসঙ্গত, ইউনিসেফ বাংলাদেশ-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ত্যাগের মাধ্যমেই কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করতে যাচ্ছেন জিলিয়ান মেলসপ (Ms. Gillian Mellsop)। মন্ত্রী তাঁর দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে আন্তরিক অভিনন্দন জানান এবং অবসরোত্তর জীবনের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউনিসেফ বাংলাদেশ- এর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউনিসেফ বাংলাদেশ- এর প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ বাংলাদেশ -এর প্রতিনিধি  জিলিয়ান মেলসপ (Ms. Gillian Mellsop) সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়ন, নারী অধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুদের টেকসই উন্নয়ন, মিড-ডে মিল, কিশোর কিশোরী ক্লাব, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড, নারী ও শিশু সংক্রান্ত বিভিন্ন আইন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।  

মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ইউনিসেফের উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুদের কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত যে সকল অঙ্গীকার করেছিল, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিতভাবে সচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন। 

মন্ত্রী গভীর প্রত্যয় প্রকাশ করে বলেন, মানুষের মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণে সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে। পাশাপাশি, তিনি সকল শিশুর জন্য বাসযোগ্য, উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। 

সাক্ষাৎকালে ইউনিসেফ বাংলাদেশ- এর প্রতিনিধি বাংলাদেশে নারী ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের নেওয়া বিভিন্ন  পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। 

প্রসঙ্গত, ইউনিসেফ বাংলাদেশ-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ত্যাগের মাধ্যমেই কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করতে যাচ্ছেন জিলিয়ান মেলসপ (Ms. Gillian Mellsop)। মন্ত্রী তাঁর দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে আন্তরিক অভিনন্দন জানান এবং অবসরোত্তর জীবনের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ