মহাদেবপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনের পেশা ভিত্তিক সফট কিলস প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি )জান্নাতুল নাঈম বিনতে আজিজ এ প্রশিক্ষণের সমাপ্ত ঘোষণা করেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম ,পাবনার চাট মহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, মহাদেবপুর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা রেজওয়ানুল হক প্রমূখ।
মহাদেবপুর উপজেলার ৬ জন নাপিত ,৭জন কুমার ,১৩ জন বাঁশ ও বেদ শিল্পী, ৩ জন নকশি কাঁথা এবং একজন লোক শিল্পীকে নিয়ে গত ১ সেপ্টেম্বর এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রতিজন প্রশিক্ষণার্থীকে প্রতিদিনের জন্য ১ হাজার টাকা করে ১০ দিনে মোট ১০ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা সহ এককালীন অনুদান হিসেবে প্রতিজনকে ১৮ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা প্রতি জনকে প্রশিক্ষণ ভাতা ও অনুদান দেওয়া হয়েছে বলে উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবমান উন্নয়ন (দ্বিতীয় ফেইজ) শীর্ষক প্রকল্পের মহাদেবপুর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশা ভিত্তিক সফট কিলস প্রশিক্ষণ এর আয়োজন ও বাস্তবায়ন করে মহাদেবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং অর্থায়ন করে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রকল্প ২য় ফেইস সমাজসেবা অধিদপ্তর।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

মতামত