দৈনিক সমাবেশ
প্রকাশ : রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

চীনর দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি

বাংলাদেশ-পাকিস্তানের খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিসেস শামা ওবায়েদ ইসলাম, ২০২৬ সালের ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন

ডিএসসিসি কর্তৃক নবনির্মিত 'জুলাই স্মৃতিস্তম্ভ' এবং 'ওসমানী উদ্যানের আধুনিকায়ন' - এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী, হাসপাতালের নই; রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার

তিন বছর একই অফিসে থাকলে ভূমি কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে টানা তিন বছর বা তার বেশি সময় দায়িত্ব পালন করছেন, এমন কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে পরিপত্র জারি করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ভূমি মন্ত্রণালয়। গত ১ সেপ্টেম্বর পরিপত্রটি জারি করা হয়।

মন্ত্রণালয় বলছে, দীর্ঘ সময় একই এলাকায় দায়িত্ব পালন করলে স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত যোগাযোগ বা স্বার্থসংশ্লিষ্টতার সুযোগ তৈরি হতে পারে। এতে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা থাকে।

এ ধরনের ঝুঁকি কমাতে এবং ভূমি ব্যবস্থাপনায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল রাখতে নিয়মিত বদলি বা পদায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, সেখানে যোগদানের তারিখ ও দায়িত্ব পালনের সময় উল্লেখ করে হালনাগাদ তালিকা করতে হবে।

পরে তালিকা যাচাই করে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে থাকা ব্যক্তিদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তবে প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলাজনিত বিষয়, অভিযোগ কিংবা কর্মদক্ষতার মতো সুনির্দিষ্ট কারণে তিন বছর পূর্ণ হওয়ার আগেও কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা যাবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

তিন বছর একই অফিসে থাকলে ভূমি কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

তিন বছর একই অফিসে থাকলে ভূমি কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ে একই কর্মস্থলে টানা তিন বছর বা তার বেশি সময় দায়িত্ব পালন করছেন, এমন কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে পরিপত্র জারি করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ভূমি মন্ত্রণালয়। গত ১ সেপ্টেম্বর পরিপত্রটি জারি করা হয়।

মন্ত্রণালয় বলছে, দীর্ঘ সময় একই এলাকায় দায়িত্ব পালন করলে স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত যোগাযোগ বা স্বার্থসংশ্লিষ্টতার সুযোগ তৈরি হতে পারে। এতে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নের মুখে পড়ার আশঙ্কা থাকে।

এ ধরনের ঝুঁকি কমাতে এবং ভূমি ব্যবস্থাপনায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল রাখতে নিয়মিত বদলি বা পদায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় ভূমি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, সেখানে যোগদানের তারিখ ও দায়িত্ব পালনের সময় উল্লেখ করে হালনাগাদ তালিকা করতে হবে।

পরে তালিকা যাচাই করে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে থাকা ব্যক্তিদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তবে প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলাজনিত বিষয়, অভিযোগ কিংবা কর্মদক্ষতার মতো সুনির্দিষ্ট কারণে তিন বছর পূর্ণ হওয়ার আগেও কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা যাবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ