দৈনিক সমাবেশ
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত-১২

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন কে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পুলিশ সদস্যসহ কমপক্ষে  ১২ জন আহত হয়েছেন । বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। সকাল থেকে উপজেলায় বিবাদমান বিএনপির আহবায়ক আকবর হোসেন ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের গ্রুপের মধ্যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজনাকে কেন্দ্র করে পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিকালে আকবর গ্রুপের নেতাকর্মীরা স্থানীয় আতাতুর্ক স্কুল মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষ করে বের হওয়ার সময় প্রতিপক্ষ ফটিক গ্রুপের লোকজন ভুয়া ভুয়া বলে দাওয়া করে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ অপর পক্ষের উপর বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। হামলার জন্য আকবর ও ফটিক গ্রুপ একে অপরকে দায়ী করেছেন। পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের আশংকায় সকাল থেকেই বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপর একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত-১২
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত-১২

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন কে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পুলিশ সদস্যসহ কমপক্ষে  ১২ জন আহত হয়েছেন । বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তির জন্য নেওয়া হয়েছে। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। সকাল থেকে উপজেলায় বিবাদমান বিএনপির আহবায়ক আকবর হোসেন ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামসেদুর রহমান ফটিকের গ্রুপের মধ্যে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। উত্তেজনাকে কেন্দ্র করে পৌর শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিকালে আকবর গ্রুপের নেতাকর্মীরা স্থানীয় আতাতুর্ক স্কুল মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষ করে বের হওয়ার সময় প্রতিপক্ষ ফটিক গ্রুপের লোকজন ভুয়া ভুয়া বলে দাওয়া করে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ অপর পক্ষের উপর বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। হামলার জন্য আকবর ও ফটিক গ্রুপ একে অপরকে দায়ী করেছেন। পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের আশংকায় সকাল থেকেই বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপর একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০। ইমেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ