দৈনিক সমাবেশ
আপডেট : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

গাজীপুরে বাসের চাপায় নারী পোশাক শ্রমিক নিহত, বিক্ষোভে বাসে আগুন

গাজীপুরে বাসের চাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তার মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ সহকর্মী ও স্থানীয় লোকজন তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মরিয়ম বেগম (৫০) ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি স্থানীয় দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাওয়ার সময় মরিয়ম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে তাকওয়া পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অংশ পুরোপুরি পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর নিহতের সহকর্মীরা একটি বাসে আগুন দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গাজীপুরে বাসের চাপায় নারী পোশাক শ্রমিক নিহত, বিক্ষোভে বাসে আগুন
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

গাজীপুরে বাসের চাপায় নারী পোশাক শ্রমিক নিহত, বিক্ষোভে বাসে আগুন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরে বাসের চাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তার মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ সহকর্মী ও স্থানীয় লোকজন তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মরিয়ম বেগম (৫০) ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি স্থানীয় দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাওয়ার সময় মরিয়ম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে তাকওয়া পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অংশ পুরোপুরি পুড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর নিহতের সহকর্মীরা একটি বাসে আগুন দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ