দৈনিক সমাবেশ
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

আইপিইউ মহাসচিবের কাছে ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে ‘মাইনাস’ করার অভিযোগ আওয়ামী লীগের

ত্রয়োদশ জাতীয় সংসদে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত না করে ‘মাইনাস’ করা হয়েছে, এমন অভিযোগ আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের কাছে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

তিন দিনের সফরে ঢাকায় থাকা আইপিইউ প্রতিনিধি দল সোমবার জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বললে বিষয়টি সামনে আসে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন যৌথ ব্রিফিংয়ে জানান, ক্ষমতাচ্যুত দলটি আইপিইউর কাছে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাদ পড়ার অভিযোগ করেছে। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে নতুন সংবিধান সংস্কার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এবং বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আইপিইউ প্রতিনিধিদের বিস্তারিত অবহিত করা হয়েছে।

অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে আইপিইউ প্রতিনিধি দলের সফরে সংসদীয় কূটনীতি ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল সংসদ ভবন ঘুরে দেখেন এবং স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় প্রতিনিধি, তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আইপিইউ প্রতিনিধিরা এর প্রশংসা করেছেন। একই সঙ্গে দেশে সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং বিরোধী দলের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে।

সংসদ সদস্য সাঈদ আল নোমান জানান, দেশের চলমান সংবিধান সংশোধন, একজন ব্যক্তির প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব এবং আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠনের নতুন প্রস্তাবগুলো আইপিইউ প্রতিনিধি দলের কাছে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে আইপিইউর কাছে অভিযোগ দেওয়ার বিষয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন আইপিইউ প্রতিনিধি দলের উদ্ধৃতি দিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সংস্থাটির কাছে দেশে সংসদীয় গণতন্ত্র বহাল থাকার মিথ্যা তথ্য নিয়মিত উপস্থাপন করত। বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দলটি উল্টো অভিযোগ করছে, আওয়ামী লীগকে বাদ দিয়েই বা ‘মাইনাস’ করেই ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন করা হয়েছে।

অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দলটি তিন দিনের সফরে সংসদীয় কূটনীতির কৌশলগত দিক এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবে। সফরসূচি অনুযায়ী ২ সেপ্টেম্বর অ্যান্ডা ফিলিপের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

আইপিইউ মহাসচিবের কাছে ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে ‘মাইনাস’ করার অভিযোগ আওয়ামী লীগের
0:00 0:00
1.0x
দৈনিক সমাবেশ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আইপিইউ মহাসচিবের কাছে ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে ‘মাইনাস’ করার অভিযোগ আওয়ামী লীগের

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত না করে ‘মাইনাস’ করা হয়েছে, এমন অভিযোগ আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের কাছে জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

তিন দিনের সফরে ঢাকায় থাকা আইপিইউ প্রতিনিধি দল সোমবার জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বললে বিষয়টি সামনে আসে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন যৌথ ব্রিফিংয়ে জানান, ক্ষমতাচ্যুত দলটি আইপিইউর কাছে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাদ পড়ার অভিযোগ করেছে। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে নতুন সংবিধান সংস্কার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা এবং বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আইপিইউ প্রতিনিধিদের বিস্তারিত অবহিত করা হয়েছে।

অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে আইপিইউ প্রতিনিধি দলের সফরে সংসদীয় কূটনীতি ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল সংসদ ভবন ঘুরে দেখেন এবং স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় প্রতিনিধি, তরুণ ও নারী সংসদ সদস্যদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে চিফ হুইপ নুরুল ইসলাম বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আইপিইউ প্রতিনিধিরা এর প্রশংসা করেছেন। একই সঙ্গে দেশে সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং বিরোধী দলের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে।

সংসদ সদস্য সাঈদ আল নোমান জানান, দেশের চলমান সংবিধান সংশোধন, একজন ব্যক্তির প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি না থাকার প্রস্তাব এবং আইনসভার উচ্চকক্ষ ও নিম্নকক্ষ গঠনের নতুন প্রস্তাবগুলো আইপিইউ প্রতিনিধি দলের কাছে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে আইপিইউর কাছে অভিযোগ দেওয়ার বিষয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন আইপিইউ প্রতিনিধি দলের উদ্ধৃতি দিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সংস্থাটির কাছে দেশে সংসদীয় গণতন্ত্র বহাল থাকার মিথ্যা তথ্য নিয়মিত উপস্থাপন করত। বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দলটি উল্টো অভিযোগ করছে, আওয়ামী লীগকে বাদ দিয়েই বা ‘মাইনাস’ করেই ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন করা হয়েছে।

অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন তিন সদস্যের প্রতিনিধি দলটি তিন দিনের সফরে সংসদীয় কূটনীতির কৌশলগত দিক এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবে। সফরসূচি অনুযায়ী ২ সেপ্টেম্বর অ্যান্ডা ফিলিপের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

দৈনিক সমাবেশ

প্রকাশকঃ মো: রবিউল ইসলাম ।
সম্পাদকঃ নিজামুল হক ।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রফিকুল ইসলাম ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 2/2-c পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: dainiksomabesh@gmail.com
টেলিফোনঃ 02226638261 মোবাইলঃ +880 1408-350003
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সমাবেশ