নেপালে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। মানবিক সহায়তার অংশ হিসেবে এসব ত্রাণ নেপালে পাঠানো হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাঠানোর জন্য নির্ধারিত ত্রাণসামগ্রীর তালিকায় রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার ও বডি ব্যাগ।
ভোতি কোশি নদীর পানি বেড়ে যাওয়ার কারণে নেপালের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা রাসুয়া এবং সীমান্তের ওপারে চীনের তিব্বত প্রদেশে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক বলে উল্লেখ করা হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত